Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলি থেকে বলি সব জাগায়তেই সেলবরা ট্রোল হবে এটাই সবাভাবিক, আর যদিও সেটাই হয়। এবার বাংলার ইউটিউব কিং দ্য বং গাই (The Bong Guy) এবার নিজের ভার্জিনিটি নিয়ে দিলেন খুল্লামখুল্লা স্ট্যাটাস। বং গাই ওরফে কিরণ দত্তের (Kiran Dutta) এমন বোল্ড পোস্ট দেখে চাঞ্চল্য নেটপাড়ায়। কিন্তু এতো শুধু ভূমিকা তা কে জানত আসল কাণ্ড শুরু হল বং গাই-এর পোস্টে আরেক পপুলার ইউটিউব সেলেব স্যান্ডি (YouTuber Sandy Saha) কমেন্ট করতেই।

আরও পড়ুনঃ পল্লবীর ফ্ল্যাট থেকে মিলেছে নেশার জিনিস, এই মৃত্যু নিয়ে কি বললেন অভিযুক্ত ঐন্দ্রিলা?

অনেক বলিউড সেলিব্রিটিরা নিজের মুখেই স্বীকার করেছেন যে ১৮ পূর্ণ করার আগেই ভার্জিনিটি খুইয়েছিলেন তাঁরা। নিজেদের যৌনজীবন নিয়ে এই একান্ত গোপন অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই, কেউ কেউ আবার বিতর্ক এড়াতে এই সব নিয়ে মন্তব্য এড়িয়ে যান। আচমকাই নিজের ভার্জিনিটি নিয়ে মন্তব্য করে বসলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত।

এদিন ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে বং গাই ক্যাপশনে লেখেন – ”পিওর ভার্জিন।” সঙ্গে দেন একটি লাভ সাইন। ফেসবুক পোস্টের কিছুক্ষণের মধ্যেই সেই ছবির নীচে এসে আরেক সেলেব কনন্টেট ক্রিয়েটার স্যান্ডি সাহা কমেন্ট করে- ‘Just like me অর্থাৎ ঠিক আমার মতো।’

Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা
Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা

এরপরই পোস্টের নীচে বয়ে যায় কমেন্টের ঝড়। কেউ স্যান্ডিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করে তো কেউ আবার স্যান্ডি-কিরণকে ( Bong Guy-Sandy Saha) এক কনটেন্টে দেখার আবেদন করেন। কেউ বলেন, ‘কিরণদার সঙ্গে তোমাকে বেশ মানাবে।’

কারোর আর্জি, ‘স্যান্ডি এবার বং গাইয়ের সঙ্গে কিসিং ভিডিয়ো শ্যুট কর।’ কেউ আবার কিরণের পোস্টের সঙ্গে সলমন খানের (Salman Khan) তুলনা টেনেছেন। উল্লেখ্য, করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো Koffee With Karan-এ এসে ভাইজান ঘোষণা করেছিলেন ৫০ পেরিয়েও তিনি পিওর ভার্জিন।

Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা

কিরণ অর্থাৎ বং গাই-এর পোস্টটিতে ৫,৭০০ কমেন্ট পড়েছে। এর মধ্যে স্যান্ডির কমেন্টে রিঅ্যাকশন ২,৮০০-এর বেশি। অন্যের পোস্টে কমেন্ট করে এর আগেও নেটপাড়ায় ঝড় তুলেছেন স্যান্ডি। এই দুই সেলেব পোস্টে কখনও কখনও স্যান্ডির প্রশংসা করেছেন কখনও আবার মজা করতে গিয়ে সেলেব্রিটির সঙ্গে ঝামেলায় জড়ানোর নজির রয়েছে সাম্প্রতিক অতীতে।

Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা

Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা
Virginity নিয়ে মুখ খুললেন Bong Guy, Sandy Saha-এর পাল্টা কমেন্টে শুরু জল্পনা

অভিনেত্রী শ্রাবন্তীর পুত্র অভিমন্যু হোক টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে কমেন্ট নিয়েই অতীতে বিবাদে জড়িয়ে পড়েন স্যান্ডি (Sandy Saha)। ফেসবুক লাইভে এসে Sandy গন্ডার বলেন ঐন্দ্রিলাকে। স্যান্ডির কথায়…, ‘ম্যাজিক’ ছবিটি করার পর উনি আবার অভিনয় করছেন, তাতে ওঁর গন্ডারের চামড়া বলেই মনে হচ্ছে স্যান্ডির। তবে তার জবাবে অঙ্কুশ বলেন স্যান্ডি এন্টারটেইনার এভাবে লোককে বিনোদন দিচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত