কলেজে ভর্তি নিয়ে জট কাটল, বুধবার থেকে শুরু অনলাইন আবেদন, জানালেন শিক্ষামন্ত্রী

১৮ জুন সকাল ১০টা থেকে চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল, থাকবে AI চ্যাটবট সহ আধুনিক প্রযুক্তির সুবিধা। ১ জুলাই পর্যন্ত আবেদন চলবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া (WB College Admission 2025) নিয়ে ওবিসি সংরক্ষণ (OBC Reservation Issue) ঘিরে যে জট তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানালেন, আগামী ১৮ জুন, সকাল ১০টা থেকে রাজ্যের কেন্দ্রীয় অনলাইন পোর্টালে কলেজ ভর্তির আবেদন শুরু হবে।

ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, এবার AI প্রযুক্তিসম্পন্ন আধুনিক ব্যবস্থা থাকবে এই পোর্টালে। আবেদন করা যাবে একসঙ্গে ২৫টি কলেজে, একাধিক বিষয়ের জন্যও ফর্ম ফিলাপ করা যাবে।

Shamim Ahamed Ads

আবেদন পদ্ধতির খুঁটিনাটি:

রেজিস্ট্রেশন: প্রথমে নাম, নম্বর, ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পোর্টালে রেজিস্টার করতে হবে।

লগ ইন: ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন শুরু।

বিষয় ও কলেজ পছন্দ: একাধিক বিষয় বা কলেজ পরিবর্তন করা যাবে শেষ দিন পর্যন্ত।

মেধা তালিকা: সব কলেজ ও বিষয়ের জন্য স্বয়ংক্রিয় মেধা তালিকা (System Generated Merit List) প্রকাশ পাবে নির্ধারিত দিনে।

SMS ও Email আপডেট: সমস্ত আপডেট এসএমএস ও ইমেলের মাধ্যমে পৌঁছাবে আবেদনকারীর কাছে।

ফি জমা: ভর্তির সময় ফি দিতে হবে পোর্টালের মাধ্যমে, গেটওয়ে চার্জ দেবে রাজ্য সরকার।

  • AI চ্যাটবট ‘বীণা’: শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবে চ্যাটবট।

 কারা আবেদন করতে পারবে?

এ বছর ১৭টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৬০টি কলেজে ভর্তি করা যাবে এই পোর্টালের মাধ্যমে। তবে স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজরবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলেজগুলি এর বাইরে থাকবে।

 দ্বিতীয় দফা ভর্তি কীভাবে হবে?

প্রথম দফার ভর্তি শেষ হওয়ার পরে প্রকাশ করা হবে ফাঁকা আসনের তালিকা। কেউ কলেজ বা বিষয় বদল করতে চাইলে ফের আবেদন করতে পারবেন, তবে আগের ভর্তির ফি আর একবার দিতে হবে না— কেবল নতুন ফি-এর অতিরিক্ত অংশ দিলেই চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত