‘কয়লা বা গরুপাচারের টাকা দিল্লিতে পাচার হচ্ছে!’ ছাত্র সমাবেশে বিস্ফোরক অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর বিরুদ্ধে কয়লা ও গরু পাচারের টাকা নয়ছয়ের অভিযোগ করেছে বিজেপি। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট জিজ্ঞাসাবাদও করেছে তাঁকে এবং তাঁর স্ত্রীকে। এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার পাচারকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ। এদিন তৃণমূল ছাত্র পরিদের মহাসমাবেশ থেকে অভিষেক অভিযোগ করেন, ‘কয়লা বা গরুপাচারের টাকা আসলে দিল্লিতে পাচার হচ্ছে।’

আরও পড়ুনঃ পার্থ চোর কিনা সেটার বিচার হবে, তাই বলে অভিষেক চোর? প্রশ্ন মমতার।

'কয়লা বা গরুপাচারের টাকা দিল্লিতে পাচার হচ্ছে!' ছাত্র সমাবেশে বিস্ফোরক অভিষেক
‘কয়লা বা গরুপাচারের টাকা দিল্লিতে পাচার হচ্ছে!’ ছাত্র সমাবেশে বিস্ফোরক অভিষেক

বহিষ্কৃত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ওঠা গণধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘বিএসএফ-এর নাকের ডগা নিয়ে কয়লা, গরু পাচার হয়। আর তারা শিশুর সামনে তার মাকে গণধর্ষণ করে। এটার নাম স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি।’ অভিষেক এদিন দাবি করেন, এবারের ছাত্র সমাবেশে সর্বকালীন রেকর্ড ভেঙেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘২১ জুলাই সর্বকালীন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছিল। তেমনই ছাত্র পরিষদের এই সমাবেশও নতুন রেকর্ড করল। কুৎসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাবে না। তার আগেই তৃণমূলের ছাত্র-যুবরা ১০ গোল দেবে।’

Abhishek 1

এরপর সিবিআই-ইডি তৎপরতা নিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারকে খোঁচা মেরে অভিষেক বলেন, ‘এত বড় সমাবেশ, লিখে রাখুন আবার কিছু করবে।’ প্রসঙ্গত, এর আগে ২১ জুলাইয়ের সমাবেশের পরই তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি।

‘কয়লা বা গরুপাচারের টাকা দিল্লিতে পাচার হচ্ছে!’ ছাত্র সমাবেশে বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee 1

এদিন সমাবেশে অভিষেক বলেন, ‘বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কী প্রতারণা? কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রতারণা করেছে তৃণমূল?বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকেছে একমাত্র বাংলা। নিত্যযাত্রা করেও মুখ থুবড়ে পড়েছে। এক মহিলার পা ভেঙে দেওয়া হলেও তিনি লড়েছেন। এজন্য তাদের গায়ে জ্বালা। এই কারণে প্রতি পদক্ষেপে বাংলার মানুষের উপর অত্যাচার করে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন