“চাপ সব সময়ই থাকে”, ইংল্যান্ড সফরের আগে স্পষ্ট বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়—সব কিছুর মাঝেও চাপ অনুভব করছেন গম্ভীর। ইংল্যান্ড সফরের আগে শুভমন গিলও জানালেন অধিনায়কত্ব নিয়ে নিজের অনুভূতির কথা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২৫ শুরু হতে চলেছে ২০ জুন থেকে। তার আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর জানালেন, তিনি সব সময়ই চাপে থাকেন—ফল যাই হোক না কেন। বৃহস্পতিবার বিসিসিআইয়ের সদর দফতরে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন গম্ভীর।

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার এবং বিদেশে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হার, সব মিলিয়ে কোচের দায়িত্বে থাকা গম্ভীরকে নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই বছর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, যা অনেকটাই স্বস্তি দিতে পারত। কিন্তু গম্ভীর জানিয়ে দেন, চাপ কমেনি।

তিনি বলেন,“আমি সব সময় চাপে থাকি। ফলাফলের উপর সেটা নির্ভর করে না। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও যেমন চাপ ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও সেই চাপ রয়েই গেছে। গোটা দেশ আশা করে আমি সব ম্যাচ জিতি।”

g

এই সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে ছিলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর এই প্রথম বার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন শুভমন। অধিনায়কত্ব পেয়ে আপ্লুত শুভমন বলেন,“আমার নাম ঘোষণা হওয়ার পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখনও দলের ব্যাটিং অর্ডার চূড়ান্ত করিনি, হাতে ১০ দিন আছে।”

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এটি নতুন যুগের সূচনা, কারণ এই প্রথমবার ভারতের হয়ে টেস্ট খেলবে সম্পূর্ণ নতুন নেতৃত্বাধীন দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর