নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন তার প্রতিকৃতি তৈরী করে শ্রদ্ধা যাপন করলো যুব শিল্পী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরভ মালাকার। মালদা মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতকস্তরের ছাত্র,সৌরভ কলেজের ভর্তির পর থেকেই মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় ভাবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হয়।
আরও পড়ুন: শোভন-বৈশাখীর লোক হাসানো মিছিলের গুরুত্ব নেই কোনও, কটাক্ষ রত্নার


সৌরভের মালদা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরে মালাকার পরিবারে জন্ম। শিল্পী পরিবারে থাকায় ছোট থেকেই বাবা ঠাকুরদাদের কাছে থেকে অঙ্কন, মৃতশিল্পী এবং ক্ষুদ্র শিল্পে মনোযোগ ছিলো তার। অল্প বয়স থেকেই হাতের কাছে নিজের হাতে তৈরি বিভিন্ন ক্ষেত্রে মানিকচক ব্লক জুরে নাম ফুটিয়েছে। কখনো মহাপুরুষদের এবং বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি, ছবি অঙ্কন করেছে।
সোশ্যাল মিডিয়ায় তার ২ সেমি পেনসিলের ডগায় কালী ও দুর্গা প্রতিমা তৈরি ভাইরাল হয়েছে।এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসের ঠিক একদিন পূর্বে ২ সেমির ও কম গ্রাফাইট শিষে প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২ সেমির প্রতিকৃতি তৈরী করে শ্রদ্ধা যাপন করল সৌরভ মালাকার, ২ সেমির ও কম হওয়ায় এই প্রতিকৃতিটি দেখা সম্ভব নয় তাই আতস কাঁচের সাহায্য নিতে হয়। সৌরভের ইচ্ছা এই প্রতিকৃতিটি স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে জন্মদিনের উপহারটি তুলে দেওয়ার।তার ইচ্ছার বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়কে জানিয়েছেন তিনি।









