এক দশকে মমতার অবদান অসামান্য, বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রিত বাংলার মেয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক দশকে মমতার অবদান অসমান্য, ১০ বছর ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে মমতার কাজ  ছুঁয়ে গিয়েছে বিশ্ববাসীর হৃদয়। চিঠিতে এসব উল্লেখ করেই রোমের বিশ্ব শান্তি দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে বিদেশের মঞ্চে মমতার ডাক আসা এই প্রথম নয়, এর আগেও  মাদার টেরেসারকে সন্ত ঘোষণার দিনে ভ্যাটিক্যান সিটিতে উপস্থিত ছিলেন মমতা।

আরও পড়ুনঃ গ্রিণ সিগন্যাল কমিশনের, সেপ্টেম্বরেই ভোটের সম্ভাবনা মমতার ভবানীপুর সহ ৭ কেন্দ্রে

তাঁর জামানার কন্যাশ্রীর পুরষ্কার নিয়ে এসেছেন রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেও। এক দশকে মমতার অবদানকে কুর্নিশ জানাতে এবার ফের আমন্ত্রণ এসেছে রোম থেকে। আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে অনুষ্ঠিত হওয়া বিশ্বের শান্তি বৈঠকে মমতাকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে রোমের  সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও। বছর ভর বিশ্ব জুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয় এই সংগঠন। শান্তির বার্তা প্রচারে এই বর্ষে অক্টোবর মাসে আমন্ত্রণ জানানো হয়েছে বহু ধর্মগুরুকে।

এক দশকে মমতার কাজ হৃদয় ছুঁয়ে গিয়েছে বিশ্বের, রোম থেকে ডাক এলো বাংলার মেয়ের। 

এক দশকে মমতার অবদান অসমান্য, বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রিত বাংলার মেয়ে
এক দশকে মমতার অবদান অসমান্য, বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রিত বাংলার মেয়ে

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলো মর্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িবও সহ বহু প্রথম সারির মুখ। সেই মঞ্চেই উপস্থিত থাকার জন্য ডাক এসেছে মমতার। ইতিমধ্যে রোম থেকে আমন্ত্রন পত্র এসে পৌঁছেছে বাংলায়। চিঠিতে লেখা হয়েছে, “গত ১০ বছর ধরে দেশের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং শান্তিবজায় রাখার ক্ষেত্রে আপনার অবদান অসামান্য।

এক দশকে মমতার অবদান অসমান্য, বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রিত বাংলার মেয়ে
এক দশকে মমতার অবদান অসমান্য, বিশ্ব শান্তি সম্মেলনে রোমে আমন্ত্রিত বাংলার মেয়ে

সমাজের পিছিয়ে পড়া, দুর্বলতম অংশের জন্য আপনার কাজ কমিউনিটি অফ সন্ত এগিডিও নজরে এসেছে। হৃদয় ছুঁয়ে গিয়েছে।”  সেই কারণেই বিশ্ব শান্তি দিবসে বাংলার ঘরের মেয়েকে কুর্নিশ জানাবে রোম, কুর্নিশ জানাবে বিশ্ব। মমতার এই আমন্ত্রণকে এই মুহুর্তে যথেস্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের সব মহল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন