অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি রয়েছে। সম্প্রতি তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন বিশ্রামে ছিলেন। জানা যাচ্ছে, এখনও তাঁর আরও বিশ্রাম প্রয়োজন। নতুন বছরে শুরুতেই বেশ কিছু কর্মসূচি পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর পড়ে গিয়েছে। কয়েকমাস পরই লোকসভা নির্বাচন। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা মাসে তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন বিশ্রামে ছিলেন। জানা যাচ্ছে, এখনও তাঁর আরও বিশ্রাম প্রয়োজন। ফলে নতুন বছরে শুরুতেই বেশ কিছু কর্মসূচি পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর।

অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: জানুয়ারিতে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ শীর্ষ নেতৃত্বের, তৃণমূলের প্রতিষ্ঠা মাসে ব্যস্ততা বাড়বে নেতা-কর্মীদের

আগামীকাল অর্থাৎ ২ জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। তবে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কারণে তাঁর বিশ্রাম প্রয়োজন। ফলে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে। ওইদিন উত্তর ২৪ পরগনার ভাঙড়ে ৪ টি থানার উদ্বোধন হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ৪ থানার উদ্বোধন ভার্চুয়ালি করতেন, তবে সম্ভবত সেই কর্মসূচি পিছিয়ে যেতে পারে।

অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর
অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর

৩ জানুয়ারি সাগরদ্বীপ যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ জয়নগরে একটি প্রশাসনিক সভাও আছে তাঁর। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সকল কর্মসূচি পিছিয়ে দেওয়া হবে বলেই খবর। নবান্ন সূত্রে খবর, ৮ জানুয়ারি পর্যন্ত মমতার যাবতীয় কর্মসূচি পিছিয়ে দেওয়া হতে পারে। এরপর তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর

অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কয়েক মাস আগেই পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এ তাঁর অস্ত্রোপচার হয়। এরপর দীর্ঘদিন বিশ্রামে ছিলেন তিনি। এমনকি দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। গত শুক্রবার এসএসকেএম-এ তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়। তবে হাসপাতালে ভর্তি রাখা হয়নি। তবে চিকিৎসকদের পরামর্শ মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন