নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের জয়ের পরেই কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রেলপথে ফিরছিলেন মুখ্যমন্ত্রীর ৮ নিরাপত্তারক্ষী। তখনই খোয়া গেল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র। পরে ব্যাগের খোঁজ মিললেও বন্দুক-গুলির খোঁজ মেলেনি।
আরও পড়ুনঃ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, ঘুরবেন গোটা এলাকা, সারবেন প্রশাসনিক বৈঠক


পুলিশ সূত্রে খবর, কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসে চড়ে ফিরছিলেন ওই ব্যক্তিরা। নিউ কোচবিহার স্টেশনের কাছে ট্রেন পৌঁছাতেই শৌচাগারে যান এক পুলিশ কর্মী। তখনই খোয়া যায় একটি ব্যাগ। পরে রেললাইন থেকে ওই ব্যাগ উদ্ধার করা গেলেও এখনও অবধি আগ্নেয়াস্ত্রর খোঁজ মেলেনি। জানা গিয়েছে, ওই ব্যাগে ছিল দুটি গ্লগ পিস্তল এবং ১০ রাউন্ড গুলি।
যদিও নিরাপত্তারক্ষীরা ট্রেনের এক ব্যক্তিকেই সন্দেহ করছেন। কারণ, ঘটনার পর থেকেই ওই ব্যক্তির কোনও চিহ্ন মেলেনি। তাঁর খোজ শুরু করেছে স্থানীয় পুলিশ।
বাংলায় বিজেপির রথ আটকে দেওয়ার পরেই রাজ্যের বাইরে পা বাড়িয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংগঠন বিস্তার করাই তাঁদের প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই ত্রিপুরা এবং মেঘালয়ে বিস্তার ঘটেছে ঘাসফুলের। মণিপুরে সংগঠন নিয়ে প্রাথমিক স্তরের কথাবার্তা চলছে তৃণমূলের। এরইর মধ্যে অসম সফরে গেলেন তৃণমূল সুপ্রিমো। এবারের সফরসঙ্গী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শোনা গিয়েছে সাংগঠনিক বিস্তার নিয়ে একাধিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর।


খোয়া গেল মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র, খোঁজ শুরু

ফিরেই মহারাষ্ট্র ভবনে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই কলকাতা পুরসভার মেয়রের নাম ঘোষণার কথা মুখ্যমন্ত্রীর। উপস্থিত থাকার কথা সমস্ত বিধায়ক এবং সাংসদদেরও।








