‘পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে’, প্রচুর কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আদিবাসী ভোট টানতে মঙ্গলবার পুরুলিয়ায় বিপুল জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। আর এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। এদিন মমতা বলেন, ‘পুরুলিয়া প্রথম রাজ্য, যেখানে প্রথম ভাষা আন্দোলন করা হয়। জোর করে এখানে একটি ভাষা চাপানো হয়েছিল পুরুলিয়া রুখে দাঁড়িয়েছিল।’

আরও পড়ুন: পরাক্রম নয়, দেশপ্রেম দিবস ঘোষণা করুক কেন্দ্র, দাবি ফরওয়ার্ড ব্লকের

নাম না করে বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। ভোটের আগে মন্ডা-মিঠাই, ভোটের পর কাঁচকলা। বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, এক ছোবলেই শেষ। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে। একজন সিনেমা তৈরি করেন, তাঁকে ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা! রাজ্যে এমন করলে মুখে প্লাস্টার দিয়ে দেবে রাজ্যবাসী।’

‘পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে’, তিনি আরও বলেন, “আমার মিটিংয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। গ্রীষ্মে পুরুলিয়ার জলকষ্ট ঠেকাতে ব্যবস্থা নেব। পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে। প্রচুর কর্মসংস্থান হবে এই সব জায়গায়। আরও ২০ লক্ষ সাইকেল কেনা হচ্ছে। সবুজসাথীতে তা দেওয়া হবে। ট্যাবলেটের টাকা দু-একদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে। ছাত্র যৌবন বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত