নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। প্রত্যেকেরই বেতন বেড়েছে ৪০ হাজার টাকা করে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির বিষয়টি ঘোষণা করলেন। তবে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও মুখ্যমন্ত্রী নিজের বেতন বৃদ্ধি করতে রাজি হলেন না।
আরও পড়ুনঃ ইউক্রেনে ভয়ঙ্কর হামলা চালাল পুতিনের সেনা, রুশ মিসাইলের আঘাতে মৃত কমপক্ষে ১৭


রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় আগের চেয়ে বেতন বাড়ল ৪০ হাজার টাকা। এতদিন বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। রাজ্যে পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এবার থেকে ৫১ হাজার টাকা পাবেন।
![]()
কত পরিমাণ বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, বিধায়কদের? বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর



বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হল।’’








