নজরবন্দি ব্যুরোঃ বন্ধ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া, আর তার জেরে ভবানী ভবনের সামনে রাজ্য পুলিশের চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল । বিক্ষোভকারীদের দাবি নিয়োগপত্র পেলেও তারা চাকরি পাননি। তাই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। ভবানী ভবনের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখান। ব্যানার ,প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।
কিন্তু কি দাবি নিয়ে এই বিক্ষোভ? তাঁদের দাবি গত ২৭ জানুয়ারি তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। বলা হয় ২৮ জানুয়ারি অফিসিয়ালি জয়েনিং হবে। কিন্তু ২৭ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সমস্ত তথ্য প্রস্তুত করার পর সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ বলা হয়, নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। অথচ হাইকোর্টের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুনঃ হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! দিনহাটার মানুষের জন্য মিহিরকে ভাবতে ‘না’ TMC নেতার
কিন্তু স্যাট সেটা করেনি। অপর এক চাকরিপ্রার্থী বলেন, যেখানে সাড়ে ৬ হাজার নিয়োগ করার কথা বলা হয়েছিল, সেখানে মাত্র ২ হাজার প্রার্থী নিয়োগ করা হল। বাকীরা কি পরীক্ষায় পাশ করেননি? তাঁদের নিয়োগ করা হচ্ছে না কেন? যাঁরা কাট অফ মার্কস না পেয়ে মামলা করেছে, তাঁদের কেন গ্র্যান্ড করা হল? তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ দিতে হবে।
অভিযোগ, হাইকোর্ট ৩ মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিলেও ৯ মাস পেরিয়ে গিয়েছে। এখনও বন্ধ স্যাট।এদিন প্রায় ৫০০০ চাকরিপ্রার্থী এসে ভবানী ভবনে এসে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, যাতে দ্রুত জয়েনিং-এর ব্যবস্থা করা হয়।
বন্ধ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ভবানীভবনের সামনে
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদন জানান। প্রত্যেকেরই দাবি, সকলেই রাজ্য পুলিসের পরীক্ষা পাশ করে গিয়েছেন। তাঁরা ভবিষ্যতের পুলিস। সেকারণেই আজ ভবানীভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।



