ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার, FIR দায়ের করে হেফাজতে নিল পুলিশ

ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার, এফআইআর দায়ের করে হেফাজতে নিল পুলিশ। এফআইআর এর প্রায় পাঁচ ঘন্টা পর সিথির মোড়ে উঠল অবরোধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে পুলিশ লেখা বাইক নিয়ে ঢোকে এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। প্রতিবাদের আঁচ টের পেতেই অ্যাকশনে নামে পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হেফাজতে নিল পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ।

আন্দোলন কারীদের অভিযোগ, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে রাতের শহরে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল। পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত। কিন্তু ওই রাতেই মত্ত অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকে।  এরপরে তারা প্রতিবাদে সামিল হয়।  উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে ঘিরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলন কারীরা। তবে পরে ওই সার্জেন্টের বিরুদ্ধেও এফআইআর করা হলে প্রায় পাঁচ ঘন্টা পর সিথির মোড়ে উঠল অবরোধ।

Shamim Ahamed Ads

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত। পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে ১০-১৫ নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রঙ শেষ হয়েছে আর একটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি। তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেট করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেটে ধাক্কা মেরে দেয়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত