বড়দিনে সোনার দামে বিরাট পরিবর্তন, জানুন আজ সোনার দাম কত?

বছরের শেষে দামের ঊর্ধ্বগতি: ২২ ক্যারেট সোনা ১২ হাজার ছাড়াল, রুপোও পৌঁছল নতুন উচ্চতায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের শেষ প্রান্তে এসে সোনার বাজারে বড়সড় নড়াচড়া। বড়দিনের দিন এক ধাক্কায় উল্লেখযোগ্য হারে বেড়েছে সোনার দাম। গত কয়েক দিন ধরে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী ছিল দর, তবে বুধবার একদিনেই প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় ক্রেতা ও স্বর্ণব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়ছে চিন্তা।

বিশেষ করে ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে দাম ১২ হাজার টাকার গণ্ডি পেরিয়ে যাওয়াকে বাজারের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে রুপোর দামেও দেখা গিয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি, যা বছরের শেষ লগ্নে ধাতব বাজারকে আরও চাঙ্গা করে তুলেছে।

আজকের ২৪ ক্যারেট সোনার দাম

২৫ ডিসেম্বর বাজারদর অনুযায়ী,

একদিনেই ২৪ ক্যারেট সোনার দামে বেড়েছে প্রায় ৩,২০০ টাকা (১০ গ্রামে)।

২২ ক্যারেট সোনার আজকের দর

  • ১ গ্রাম: ১২,৭৬৫ টাকা

  • ১০ গ্রাম: ১,২৭,৬৫০ টাকা

  • ১০০ গ্রাম: ১২,৭৬,৫০০ টাকা

এই বিভাগে একদিনে দাম বেড়েছে প্রায় ৩,০০০ টাকা (১০ গ্রামে)।

১৮ ক্যারেট সোনার দাম

  • ১ গ্রাম: ১০,৪৪৪ টাকা

  • ১০ গ্রাম: ১,০৪,৪৪০ টাকা

  • ১০০ গ্রাম: ১০,৪২,০০০ টাকা

১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও একদিনে বৃদ্ধি প্রায় ২,৪০০ টাকা (১০ গ্রামে)।

silver
রুপোর দামও ঊর্ধ্বমুখী

রুপোর দামও ঊর্ধ্বমুখী

সোনার পাশাপাশি রুপোর বাজারেও বড় লাফ।

  • ১০০ গ্রাম রুপো: ২৩,৪০০ টাকা

  • ১ কেজি রুপো: ২,৩৪,০০০ টাকা

রুপোর দামে একদিনে বেড়েছে প্রায় ১,০০০ টাকা

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলার সূচকের পরিবর্তন এবং বছর শেষে বিনিয়োগ প্রবণতা—সব মিলিয়েই এই দামের লাফ। নতুন বছরে দাম কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন