ফের অগ্রাসনের প্রস্তুতি লাল ফৌজের, চলছে রকেট, মিসাইল মজুতের কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের অগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে চিন। দীর্ঘদিন ধরেই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার পরিবেশ। যা নিয়ে চলছে একের পর এক বৈঠক। ন’দফা বৈঠকের পরেও সমস্যার কোন সমাধান হয়নি। সীমান্ত এলাকা থেকে সেনা সংখ্যা কমানো নিয়ে দু’দেশের মধ্যে চলছে আলোচনা। এমন পরিস্থিতির মধ্যেই ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বিপুল রকেট, মিসাইল মজুত করে চলেছে চিনা সেনা।

আরও পড়ুনঃ জারি ‘মার্শাল ল’, জটিল পরিস্থিতিতে মায়ানমারকে পাশে থাকার বার্তা দিচ্ছে মার্কিন মুলুক

Shamim Ahamed Ads

সূত্রের খবর, বিপুল পরিমাণে বাড়ানো হচ্ছে  মোটরাইজড ডিভিশন এবং রকেট ডিভিশনের ইউনিট। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, পূর্ব লাদাখ সীমান্তে সেনা অপসারণ করার বদলে রাইফেল ডিভিশনের অধীনে বাড়ানো হচ্ছে কয়েক হাজার সেনা। উপগ্রহ চিত্র থেকে এমন তথ্যই সামনে এসেছে।  

এছাড়াও তিব্বতিও এলাকার সেনা ঘাঁটিগুলির মধ্যে বৃদ্ধি পাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে জিনজিয়াং প্রদেশের হোটান বায়ুসেনা পোস্ট। সেই এলাকাতেও বিপুল সংখ্যক সেনা নিয়োগ করছে চিন

বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, “প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের মধ্যে সংঘাত চলছে, তা নিয়ে এখনও পর্যন্ত ন’দফা বৈঠক হয়েছে। কিন্তু সমস্যার সমাধান সূত্র মেলেনি। গত বছর পূর্ব লাদাখে যে ঘটনা ঘটেছে, তারপর ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে সীমান্তে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত