নজরবন্দি ব্যুরো: আমের সিজন চলে গিয়েছে। তাই যারা আমের আচার বানিয়ে রেখেছেন তাদের তো চলে যাবে সারা বছর কিন্তু যারা বানিয়ে রাখেন নি? না তাদের ও চিন্তার কোনো কারণ নেই। কারণ খুব সহজেই লঙ্কার আচার বানিয়ে ফেলতে পারবেন। আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এটি আদর্শ।
আরও পড়ুনঃ মাত্র ১১ বছরেই টাইম স্কোয়্যারে বিজ্ঞাপন, মহেশ বাবুর মেয়ের পারিশ্রমিক শুনলে চমকে যাবেন


উপকরণ
১। কাঁচা লঙ্কা
২। রসুন
৩। ভিনিগার
৪। চিনি
৫। নুন
৬। গোটা সাদা জিরে

প্রণালীঃ প্রথমে লঙ্কার গুলো ভালো করে গরম জলে ধুয়ে নিন। এরপর লঙ্কা গুলো কুচি কুচি করে কেটে নিন। এরপর একটা পাত্র নিয়ে নিন। এবার সেই পাত্রের মধ্যে একে একে রসুন, সাদা জিরে, নুন, ভিনিগার, চিনি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে জাল দিয়ে দিন। এরপর মিশ্রণটি আঠা আঠা হয়ে গেলে তার মধ্যে লঙ্কা গুলো দিয়ে দিন। এবং বেশ কিছুক্ষন ফোটাতে থাকুন। যতক্ষণ না লঙ্কা গুলোর রঙের পরিবর্তন হচ্ছে। এরপর লনকাগুলো রং পরিবর্তন হলে চেকে দেখুন টক, ঝাল, মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা।
ভাতের সাথে দারুন জমে লঙ্কার আচার, জেনে নিন রেসিপি



এরপর কাচের বোয়ামে ভরে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লঙ্কার আচার। এই আচার আপনি সারাবছর মজুত রাখতে হবে। কেবল মাত্র কিছু সময়ের জন্য রোদে দিতে হবে। এই আচার ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভালো যাবে।







