নজরবন্দি ব্যুরোঃ কবে খুলবে স্কুল? এই নিয়ে বিস্তর জলঘোলার পর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এমত অবস্থায় নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এখনই খুলে দেওয়া হোক ছোটদের স্কুল।
আরও পড়ুনঃ কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সমীক্ষায় করোনাকালে স্কুল শিক্ষায় উদ্বেগের ছবি দেখা গিয়েছে। এখনই খুলে দেওয়া হোক ছোটদের স্কুল। এজন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানাবেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠনপাঠন। রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে যেমন সমস্যা দেখা দিয়েছে, তেমনই মোবাইল কেনার সামর্থ নেই অনেকের। কীভাবে হবে শিক্ষা? অবিলম্বে স্কুল খোলার দাবীতে সরব হয়েছিল বাম-বিজেপি ছাত্র সংগঠনগুলি। এমনকি কলকাতা হাইকোর্টে গড়ায় বিষয়টি।
খুলে দেওয়া হোক ছোটদের স্কুল, সরকারকে জানাবো, বললেন অভিজিত

৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলা হয়েছিল। প্রথম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় শিক্ষালয় চালু করার কথা ঘোষণা করে সরকার। এর কারণ হিসাবে বলা হয়েছিল যেহেতু করোনার হাত থেকে এখনও মুক্তি মেলেনি এবং ছোটদের ভ্যাকসিন এখনও চালু হয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
নবান্নের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার অবধি খোলা থাকবে পাড়ায় শিক্ষালয়। শনিবার পাড়ায় শিক্ষালয় বন্ধ থাকবে। পাড়ায় শিক্ষালয়ের উপস্থিতি দেখে শিক্ষকদের মন্তব্য স্কুল খুলে গেলেও পড়ুয়ারা আসতে থাকবে।



