নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে ঠিক একমাস আগে এই দিনটাতেই সুশান্তের মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। গোটা বিশ্ববাসীকে হতাবাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সুশান্ত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস কেটে গেলেও কোনভাবেই যেন মেনে নিতে পারছেন না অভিনেতার বান্ধবী অঙ্কিতা ।
আরও পড়ুনঃ তবে কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে?
তার মৃত্যুতে অঝোরে কেঁদেই চলেছিলেন অঙ্কিতা। অভিনেতার মৃত্যুর পর তার কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এখনও গভীর শোকের মধ্যেই রয়েছেন অঙ্কিতা। প্রাক্তন প্রেমিকের মৃত্যুর এক মাসে পূর্ণ দিনেই প্রথম পোস্ট করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।ইনস্টাগ্রামে, পুজোরঘরে একটি প্রদীপ ও সাদাফুলের ছবি পোস্ট করেন অঙ্কিতা।
ক্যাপশনে লিখেছে, ‘চাইল্ড অফ গড।’অঙ্কিতা সুশান্তের বান্দ্রার বাড়িতে তাঁর বাবা ও বোনেদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রথম ও শেষবার ক্যামেরায় ধরা পড়েন। মা ও বন্ধু সন্দীপ সিং-এর সঙ্গে এসেছিলেন অঙ্কিতা।অঙ্কিতার ওই পোস্ট করা ছবি দেখে আবেগে ভেসে যান অভিনেতা সুশান্তের ভক্তরা।
এই কঠিন সময়ে যাতে অঙ্কিতা মন শক্ত করে রাখেন ভক্তরা তাকে সেই পরামর্শ দেন। সেই সঙ্গে ভক্তরা অঙ্কিতার প্রশংসাও করেন।



