নজরবন্দি ব্যুরোঃ জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটার সময় ল্যাম্পপোস্টে হাত দিতেই হাত ধরে টান দিল মৃত্যু। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ নাগাদ হরিদেবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ৩৪/বি হাফিজ মহম্মদ ইস্তাক রোড দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতীশ যাদব নামে ১২ বছরের এক শিশু। তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুনঃ দলবদলুদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, কীসের ইঙ্গিত দিলেন প্রসূণ?



সূত্রের খবর, নীতীশ যাদব ব্রজমণি স্কুলের ছাত্র। রবিবার সন্ধ্যায় শিক্ষিকার বাড়িতে যাচ্ছিল। এদিকে, সারা দিনের টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে ছিল। জল পেরিয়ে যাওয়ার সময় নীতীশ রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে হাত দিতেই ছুঁয়ে যায় হাই ভোল্টেজের শক। সে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তার উপর। সমস্ত ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের সামনে। কিন্তু ভয়ে কেউই এগোয়নি তাঁকে উদ্ধার করতে। পরে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয় নীতীশকে।

নীতীশ ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলমগ্ন রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে হাত দিতেই ছিটকে পড়ে নীতীশ। সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। পরে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট, কলকাতায় মৃত ১২ বছরের শিশু

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৪১ পল্লী ক্লাব সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর প্রায় আধঘণ্টা ওভাবেই পড়েছিল নীতীশ। তাঁর পরনে ছিল লাল-নীল গেঞ্জি আর খাকি প্যান্ট। হাতে ছিল প্লাস্টিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘একটু বৃষ্টি হল কি হল না, জলের তলায় পথঘাট ডুবে যাওয়া এই এলাকায় গা সওয়া হয়ে গিয়েছে।








