নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের তৃণমূলের একাধিক প্রথম সারীর নেতারা তৃণমূলে যোগদান করেছেন। এখন নির্বাচন মিটতেই একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে শুরু করেছেন। দলবদল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের নেতারাই। সেই তালিকায় যুক্ত হল হাওড়া সদরের সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দলবদলু কেন ফেরানো হচ্ছে? দলবদলুদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।
আরও পড়ুনঃ বলিউডে আন্ডার ওয়ার্ল্ডের যোগ! বিস্ফোরক সোনালি বেন্দ্রে


তৃণমূল সাংসদের কথায়, বিধানসভা ভোটের আগে যাঁরা চলে গিয়ে দলের ক্ষতি করেছিলেন, তৃণমূল সরকার গড়ার পর তাঁরাই ফিরে আসছেন। যাঁরা তৃণমূলকে শেষ করতে গিয়েছিলেন তাঁদের কেন ফেরানো হচ্ছে? যা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, আমাদের প্রতিবাদ জারি থাকবে। কোন প্রতিবাদের কথা বললেন তৃণমূল সাংসদ? তা নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কারণ, অন্য দল থেকে যে কোনও কর্মীকে নেওয়ার অনুমোদন দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলবদলু নেতার সঙ্গে আলোচনা করে থাকেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ক্ষোভ নতুন কিছু নয়, ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফিরিয়েছে তৃণমূল। দলে নতুন করে গুরুত্ব পেতে শুরু করেছেন তিনি। তাতেই কী তৃণমূলের অন্দরে ফাটল ধরতে শুরু করেছে?
দলবদলুদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, ক্ষুব্ধ প্রসূণও

হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, এটা প্রসূণের ব্যক্তিগত মতামত। দলের বক্তব্য নয়। আমি শুধু দলের অনুগত সৈনিক হিসেবে দলীয় নির্দেশ মেনে চলব। বিজেপির বক্তব্য, যাঁরা ভোটের আগে বিজেপিতে এসেছিলেন তাঁরা ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু তা হয়নি। তাই ফের তৃণমূলে ফিরে গিয়েছেন। ওঁরা নিজেদের সুবিধামতো দলবদল করেছেন। তৃণমূল তো কংগ্রেস ভাঙিয়ে তৈরি। তাহলে এখন কষ্ট পাওয়ার কি আছে?










