KK: কেকে-র মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী, ফিরছেন কোলকাতায়, বিমানবন্দরে গান স্যালুটে সম্মান জানানো হবে শিল্পীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেকে’কে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গায়ককে শেষবারের মতো দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই বাঁকুড়া সফর শেষ করে কলকাতা ফিরবেন বলে জানালেন তিনি।

আরও পড়ুনঃ প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে, কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হার্ট অ্যাটাক!

এ দিন বাঁকুড়া থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াত সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে বাঁকুড়া সফরে কাঁটছাঁট করে দ্রুত কলকাতায় ফেরার চেষ্টা করছেন তিনি। কেকের মৃত্যুতে মমতা বলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি নতুন প্রজন্মের আইকন ছিলেন৷ তাঁকে আমরা শেষ শ্রদ্ধা জানাতে চাই৷ ওঁর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে৷

1

তাড়াতাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করছি, যদিও শেষবার দেখতে পাই৷’ মঙ্গলবার বাঁকুড়ায় সেরেছেন প্রশাসনিক বৈঠক। আর আজ, বেলা ১২টা নাগাদ সতীঘাটের কর্মিসভায় উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার অনেক আগে সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদই মঞ্চে হাজির হন তিনি।

কেকে-র মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী

নিজের বক্তব্যের শুরুতেই সংগীতশিল্পী কেকে’র অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন মমতা। গোটা দেশ তাঁর গানের ভক্ত। হিন্দির পাশাপাশি বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান করেছেন কেকে। তাঁর আকস্মিক প্রয়াণে মন খারাপ মুখ্যমন্ত্রীও।

কেকে-র মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী, ফিরছেন কোলকাতায়, বিমানবন্দরে গান স্যালুটে সম্মান জানানো হবে শিল্পীকে

3

কেকে’কে ‘ভাই’ সম্বোধনে করে তিনি জানান, কেকে’র নিথর দেহ কলকাতা ছাড়ার সময় বিমানবন্দরে গান স্যালুটে সম্মান জানানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন