নজরবন্দি ব্যুরোঃ ‘চেঙ্গিজ’-এর প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন কত? সেই নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। জিতের ছবিকে অনেকেই ‘ফ্লপ’ বা ‘ডিজাস্টার’ তকমা দিয়ে ট্রোল করতে ছাড়েননি সোশ্যাল মিডিয়ায়। অথচ ছবির কালেকশন নিয়ে চুপ থেকেছেন প্রযোজক-অভিনেতা জিৎ।
আরও পড়ুন: এখনই মা হতে চান না ক্যাট! নীরবতা ভাঙলেন অভিনেত্রী
রাণা সরকার শুরু থেকেই ‘চেঙ্গিজ’ নিয়ে সোশ্যালে কটূক্তি করতে ছাড়েননি, দেব ভক্তদের একাংশের প্রশ্নবাণেও বিদ্ধ হয়েছে জিৎ। টলিউডের প্রথম প্য়ান-ইন্ডিয়া ছবি হিসাবে এই ছবি কতটা সফল, কতটা ব্যর্থ সেই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। আর এবার সব সময় নিজেকে মিডিয়া থেকে একটু দূরে রাখা জিৎ এবার মুখ খুললেন বা বলা যায় বাধ্য হয়েই মিডিয়ার সামনে এলেন।

তাঁর ছবি ‘চেঙ্গিজ’ নিয়ে কথা বলতে। ঈদে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। আর তা দেখানো হয়েছিল সাড়া ভারত জুড়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবির সফলতা নিয়ে সমালোচনার অন্ত ছিল না। এবার সব সমালোচনার উত্তর দিতে জিৎ বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। তিনি লিখলেন, ‘চেঙ্গিজ সুপারহিট’।
চেঙ্গিজ সুপারহিট, সমালোচকদের জবাব দিয়ে ঘোষণা জিতের

একই সঙ্গে স্বামী বিবেকানন্দের বাণী ধার করে মোক্ষম জবাবও দিলেন। বিবরণীতে লিখেছেন, ‘আমাকে পছন্দ করা বা আমায় ঘৃণা করা—দুটোই আমার পক্ষে।’ তাঁর আরও মত, ‘আমায় পছন্দ করলে আমি তোমার হৃদয়ে। ঘৃণা করলে তোমার মনে।’ অর্থাৎ, জিৎকে কোনও ভাবেই দূরে সরিয়ে রাখা যাবে না। এর পর তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেঙ্গিজ সুপারহিট, আপনাদের সকলকে ধন্যবাদ’।




