নজরবন্দি ব্যুরো: চকোলেট কেক (Cake Recipe) সকলেরই পছন্দের তালিকার শীর্ষে থাকে। আর তার ওপরে যদি হয় চকোলেট চিজ কেক! তাহলে তো আর কথাই নেই। নিমেষের মধ্যেই চোখে জল আর মুখে হাসি চলে আসে। সামনে আবার বড়দিন। আর বড়দিনে কেক না খেলে চলে নাকি! তবে এখন বর্তমান বাজারে কেকের দাম আকাশছোঁয়া। সবার তা কেনার সাধ্য হয়না, তা বলে কি কেক খাবেন না? স্বাদ আর সাধ্য বজায় রেখে নিজের হেঁশেলেই বানিয়ে ফেলুন চকোলেট চিজ কেক। দেখুন সেই সহজ রেসিপি (Recipe)।



আরও পড়ুনঃ বড়দিন, নিউ-ইয়ারে পান দিঘাকে অন্য মেজাজে, নতুন মনোরঞ্জনের আয়োজন প্রশাসনের
উপকরণ
ক্রিম চিজ – ১ কাপ
ডার্ক চকলেট – ১ কাপ
শাওয়ার ক্রিম – আধা কাপ
কনডেন্সড মিল্ক – আধা কাপ
হুইপড ক্রিম – আধা কাপ
চিনি – আধা কাপ
বিস্কুট – ৬ টি
ভ্যানিলা এসেন্স – দুই থেকে তিন ফোঁটা



প্রণালী
স্টেপ ১
প্রথমে একটি পাত্র নিয়ে নিন। এবং পাত্রের মধ্যে ক্রিম চিজ, সাওয়ার ক্রিম এবং পরিমাণ মত চিনি নিয়ে ভালকরে বিট করে নি।
স্টেপ ২
এরপর অল্প পরিমাণে কন্ডেনসড মিল্ক এবং একটি কেক (Cake) দিয়ে আরও একবার বিট করে নিন। বিট করার সময় ইলেকট্রিক বিটারের সাহায্য নিন। তাহলে আরও ভাল সুস্বাদু হবে কেকটি।

স্টেপ ৩
এরপর ব্যাটারের মধ্যে আরও কয়েকটি বিস্কুট দিয়ে এবং বাটার দিয়ে আরও একবার বিট করে নিন।
স্টেপ ৪
এরপর একটি কেক বেকের পাত্র নিয়ে নিতে হবে। এরপর তার ওপর বাটার পেপার দিয়ে। মিশ্রণটি ঢেলে ফ্রিজে রাখুন ১৫ মিনিট।
বড়দিনের আগেই দোকানে কেকের দাম আকাশছোঁয়া! বাড়িতেই বানিয়ে নিন, রইল রেসিপি

স্টেপ ৫
এরপর ওপর থেকে বিস্কুট গুড়ো দিয়ে, হুইপড ক্রিম গরম করে ওপর থেকে দিয়ে দিন। এরপর ঢেলে দিন ডার্ক চকোলেট। এরপর ব্রেক করে নিন। এবং ওপর থেকে ডেকোরেশন (Decoration) করে নিন।







