Digha: বড়দিন, নিউ-ইয়ারে পান দিঘাকে অন্য মেজাজে, নতুন মনোরঞ্জনের আয়োজন প্রশাসনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একদিন পরেই বড়দিন। আর তার কিছুদিন পরেই নতুন বছর। অনেকেই এই সময় ছুটি কাটাতে দিঘা (Digha) যান। যারা এবছর দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর। কারণ পর্যটকদের কথা ভেবে প্রশাসনে দিঘাতে বেশকিছু মনোরঞ্জনের আয়োজন করেছে।

digha 2

আরও পড়ুনঃ আবার ভারত সকল দেশের সেরা,চন্দ্রযানের পর এবার সৌরযান ভারতের!

সৈকত নগরীকে আরও সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে জেলা প্রশাসন। নতুন বছরে পর্যটকদের কাছে উপহার হিসেবে নতুন ভাবে আসছে, “সত্যজিৎ রায় পার্ক”। সেখানে থাকবে গুপিগাইন বাঘা বাইন থেকে শুরু করে নবরূপে অমরাবতী, দাবার ছক, সহজপাঠ এবং আরও নতুন নতুন চমক।

digha

এছাড়াও দিঘাতে গিয়ে পর্যটকদের বিভিন্ন ভ্রমণ স্থান ঘুরতে গিয়ে অতিরিক্ত টোটো ভাড়া দিতে হয়। তা থেকেও এবার মুক্তি পাবেন তারা। কারণ এবার দিঘাতে বিভিন্ন এলাকায় পর্যটকদের কথা মাথায় রেখে ব্যবস্থা করা হবে অতিরিক্ত অটো এবং টোটোর। শুধু তাই নয় এর আগে বহু পর্যটকরা অভিযোগ জানিয়েছিল, দিঘার রাস্তা ঘাটের অবস্থা একেবারেই ভাল নয়। এবার সেই কথা মাথায় রেখেই রাজ্যসরকার (State govt.) নতুন বছরের মধ্যেই ঝাঁ চকচকে রাস্তা তৈরি করে দেওয়ার আস্থা দিয়েছেন। অনেক সময় দিঘার হোটেল গুলিতে নেটওয়ার্কয়ের সমস্যা হয়। সেই পরিষেবার দিকেও নজর দেবে প্রশাসন।

বড়দিন, নিউ-ইয়ারে পান দিঘাকে অন্য মেজাজে, জানুন জরুরী আপডেট

rasta 1

এছাড়াও দিঘা নিয়ে বা দিঘার পরিষেবা নিয়ে যদি কোন অভিযোগ থাকে, তাহলে পর্যটকরা ৭৫০১২৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ (Whatsapp) করে তাদের অভিযোগ জানিয়ে দিতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকবার হোটেল অ্যাসোসিয়েশন এবং পুলিশ প্রশাসন এবং বেশ কিছু হকারকে (Hawkers) সঙ্গে নিয়ে দিঘা-শঙ্কর পুর উন্নয়ন সমিতি বৈঠক বসিয়েছিল। সেখানে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ফলপ্রসূত হবে নতুন বছরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত