ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

১৮ জানুয়ারি শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে ইতিমধ্যেই বুধ ও মঙ্গল উপস্থিত রয়েছে। এমন অবস্থায় শুক্র ধনু রাশিতে প্রবেশ করার কারণে ত্রিগ্রহী যোগ (Trigrahi Yog Rashifal) তৈরি হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবার ত্রিগ্রহী যোগ রয়েছে। তিনটি গ্রহের মিলনকে জ্যোতিষশাস্ত্রে ত্রিগ্রহী যোগ বলা হয়। একটা রাশিচক্রে তিনটি গ্রহ একত্রিত হলে এই যোগ গঠিত হয়। আজ, ১৮ জানুয়ারি শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে ইতিমধ্যেই বুধ ও মঙ্গল উপস্থিত রয়েছে। এমন অবস্থায় শুক্র ধনু রাশিতে প্রবেশ করার কারণে ত্রিগ্রহী যোগ (Trigrahi Yog Rashifal) তৈরি হবে। এরফলে কিছু রাশির লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন, তুলা, ধনু রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই তিন রাশির পাশপাশি লক্ষীবারে কেমন থাকবে বাকি ৯ রাশির ভাগ্য? জানুন আজকের রাশিফল।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

আরও পড়ুন: আয় বাড়বে, রয়েছে উন্নতির যোগ, আপনার ভাগ্য খুলবে? জানুন আজকের রাশিফল

মেষ: আজ চাকরিতে লাভের মুখ দেখতে পারেন। আপনার কাজের প্রতি দায়িত্ব দেখে বস খুশি হবেন। আপনার বেতন বাড়তে পারেন। বুঝেশুনে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

বৃষ: কোথাও হুট করে বিনিয়োগ করবেন না। অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তরুণদের জন্য ভালো সময়। ধৈর্যের সঙ্গে এগিয়ে যান। যারা পরীক্ষা দিয়েছেন সাফল্য পাবেন।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

মিথুন: ত্রিগ্রহী যোগ এই রাশির জাতকদের জন্য খুব শুভ ফল বয়ে আনবে। চাকুরীজীবীদের শীঘ্রই পদোন্নতির যোগ রয়েছে। শুভ যোগের প্রভাবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে। পরিবারে প্রশংসা পাবেন।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

কর্কট: কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও কাজে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে ধৈর্য হারাবেন না, সাফল্য পাবেন। স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে। নিজের যত্ন রাখুন।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

সিংহ: বয়স্কদের সঙ্গে নম্র হয়ে কথা বলুন। অযথা মাথা গরম করবেন না। উচ্চ রক্তচাপের রোগী হলে সময়মত ওষুধ খান, নাহলে পরবর্তীকালে বড় সমস্যা হতে পারে।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার
ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

কন্যা: এই রাশির জাতক-জাতিকাদের সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে। আলস্যভাব ট্যাগ করতে হবে। যদি যৌথ পরিবারে থাকেন তাহলে পরিবারের যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

তুলা: এই রাশির জাতক-জাতিকাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত লাভবান হবেন। প্রচুর আর্থিক সুবিধা পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই যোগের শুভ প্রভাবে আপনার সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

বৃশ্চিক: আজকের দিনটি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। কাজের উপর মনোযোগ দিন, অন্যথায় পুরো কাজটাই ভেস্তে যেতে পারে। সহকর্মীদের সাহায্য করতে পিছপা হবে না। পরিবারে ভালো খবর আসতে পারে।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

ধনু: ত্রিগ্রহী যোগের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায় সাফল্য আসবে।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

মকর: আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হবে। কাজের বাধা দূর হবে। খুচরো ব্যবসায়ীরা মন্দার মধ্যে দিয়ে যেতে পারেন। চাকুরীজীবীদেরও সাধারণ কাটবে দিন। কোনও কারণে খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন রাখুন।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

কুম্ভ: এই যোগের শুভ প্রভাবে আপনার সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে, মাথা ঠাণ্ডা রেখে এই সিদ্ধান্ত নিন, নাহলে ক্ষতির মুখে পড়তে পারেন। আজকের দিনটি মোটের উপর ভালই যাবে।

ধনু রাশিতে ত্রিগ্রহী যোগ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কেমন কাটবে বৃহস্পতিবার

মীন: ব্যবসায় মনোযোগ দিতে হবে, তবেই আরও সাফল্য পাবেন। স্বাস্থ্যের দিক থেকে অনেক ধরনের লাভ আসতে পারে। যারা চাকরির খোঁজ করছেন তাঁদের জনু ইতিবাচক দিন আজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত