জ্যোতিষশাস্ত্র বলে, একজন ব্যক্তি তাঁর রাশির উপর অনেকটাই নির্ভরশীল। আর্থিক অবস্থা কেমন যাবে, আপনার দিন ভালো যাবে নাকি মন্দ সেটাও বেশ কিছুটা নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের উপর। প্রত্যেক মানুষ চায় তাঁর কখনও যেন সম্পত্তির অভাব না হয়, আজ, বুধবার কিছু রাশির কপালে আর্থিক লাভের যোগ রয়েছে। আপনিও কি রয়েছেন সেই তালিকায়? কেমন যাবে আপনার আজকের দিন, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। জেনে নিন আজকের রাশিফল (Horoscope of 17 january)।
আরও পড়ুন: কুবেরের কৃপায় লাভবান হবে ৩ রাশি, কার ভাগ্যে কী রয়েছে, জানুন আজকের রাশিফল



মেষ: আজ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কাজের সন্ধান করছেন তাঁদের জন্য সুখবর আসতে চলেছে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। জমি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।



বৃষ: রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কাজের প্রতি ধৈর্যশীল হতে হবে। উত্থান পতনের মুখোমুখি হতে হবে। পরিবারে কলহ সৃষ্টি হতে পারে, সহজে মাথা গরম করলে চলবে না। টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে পারেন।

মিথুন: চিন্তা ভাবনা ইতিবাচক রাখুন। কাজের জায়গায় সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজে আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হতে পারে।

কর্কট: কঠোর পরিশ্রম করুন, কর্মক্ষেত্রে সাফল্য আসবেই। এই রাশির জাতক জাতিকাদের কারও সামনেই বড় পরীক্ষা থাকলে প্রত্যাশিত সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন জমি ক্রয় ও বিনিয়োগ করতে পারেন। বাবা-মায়ের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন।

সিংহ: রাগ ও মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখুন, নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। কাজের জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। জীবনসঙ্গীকে সময় দিন।

কন্যা: নতুন বাড়ি কিনতে পারেন। কাজের জায়গায় সুনাম বাড়বে। প্রেমের জীবনে সাফল্য পেতে পারেন। সহকর্মীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, সতর্ক থাকুন।

তুলা: প্রেম ও বিবাহিত জীবনের জন্য এই সময়টি বেশ ভালো যাবে। আপনার উন্নতির জন্য প্রচুর সুযোগ অপেক্ষা করছে, বুঝে শুনে সিদ্ধান্ত নিন, নাহলে হিতের বিপরীত হতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসবে।

বৃশ্চিক: আইনি জটিলতায় আটকে থাকলে এবার সুখবর পাবেন। ব্যবসায়ীদের জন্য সুসময়, চাইলে কোথাও বিনয়োগ করতে পারেন। কাজের জন্য কারও থেকে অযথা ঋণ নেবেন না। পরবর্তীকালে ফেঁসে যেতে পারেন।

ধনু: চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। রোগে ভুগতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। নতুন জায়গায় যেতে হতে পারে।

মকর: বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। অযথা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। বাকবিতণ্ডা সামলে চলুন। নতুন প্রচেষ্টার প্রেরণা মিলবে। কর্মক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হতে পারে। আর্থিক সুবিধা পাবেন।
আয় বাড়বে, রয়েছে উন্নতির যোগ, আপনার ভাগ্য খুলবে? জানুন আজকের রাশিফল

কুম্ভ: প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করুন। স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করবেন না। প্রেম ও বিবাহিত সম্পর্কে সুখ থাকবে।

মীন: চাকুরীজীবীদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কাজে সাফল্য পাবেন তবে সহকর্মীরা আপনার থেকে ঈর্ষা বোধ করবে। স্বাস্থ্যের যত্ন রাখুন। বাবা-মায়ের সমর্থন পাবেন। কোনও ক্ষেত্রে খরচ হতে পারে।







