নজরবন্দি ব্যুরো: জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের ভূমিকা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কারণ সূর্যদেব হলেন নবগ্রহের রাজা। তাই সূর্যের প্রভাবের ওপর জাতক জাতিকাদের সাফল্য, জনপ্রিয়তা, কোন অশুভ পরিণতি, বা শুভ পরিণতি সমস্তটা নির্ভর করে। দেখুন আজ সূর্যের ওপর বিভিন্ন জাতক জাতিকাদের কী প্রভাব পরতে চলেছে। জানা যাচ্ছে সূর্যদেবের অশুভ প্রভাব পড়বে এই রাশি গুলির ওপর। দেখুন একনজরে আজকের রাশিফল (Horoscope) বিস্তারিত।
মেষ: পিতামাতাকে অবহেলা করবেন না। কারণ এর প্রভাব আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। ভালো সময় চলছে। তবে তা বেশিদিন স্থায়ী হবে না, অন্যের কথায় বিনিয়োগ করবেন না। কারণ এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে। পুরানো বন্ধুর সাথে অপ্রত্যাশিত সফর হতে পারে। যার মাধ্যমে আপনি আনন্দদায়ক স্মৃতি ফিরিয়ে পাবেন।



বৃষ: আজ আপনার ব্যক্তিগত সমস্যাগুলি আপনার মানসিক সুখ নষ্ট করতে ফেলতে পারে। আপনার আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। আপনার আকর্ষণীয় মনোভাব আজকে আপনার খুব কাজে আসবে।



মিথুন: আপনার ভয় নিরাময় করার জন্য এটি আদর্শ সময়। আপনি আজ উপলব্ধি করতে পারবেন বিষয়টি। আজ আর্থিকভাবে আপনি শক্তিশালী থাকবেন। এর পাশাপাশি আজ গ্রহ এবং নক্ষত্রের সুবিধাজনক অবস্থানের কারণে, অর্থ (Money) উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন।

কর্কট: আপনার কাঁধে আজ গুরু দায়িত্ব পড়বে। আপনার উপর অনেক কিছু নির্ভর করবে। এবং আপনাকে আজকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই রাশির জাতক জাতিকারাও আর্থিকভাবে আপনি শক্তিশালী থাকবে।

সিংহ: আজকে এই রাশির জাতক জাতিকাদের জন্য কিছু খারাপ খবর (Bad news) আসবে। প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে যেতে পারে। আজকের দিনটি ব্যয়বহুল হবে। রাস্তা ঘাটে সাবধানে চলাফেরা করবেন।
কন্যা: ব্যস্ত সময়সূচী থাকবে। তবে আপনাকে বুঝতে হবে স্বাস্থ্য ঠিক রাখা কতটা জরুরী। যে বন্ধুরা আপনার থেকে টাকা ধার চায়, তাদের থেকে দূরে থাকুন। কারণ টাকা ফেরত বা পাওয়ার সম্ভাবনা অধিক। অন্যদের অসন্তুষ্ট করার চেষ্টা না করাই ভাল। নিজের বিষয়ে ভাবুন।

তুলা: সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে আজকে। তবে ভ্রমণের কারণে শারীরিক কষ্ট হবে। কাজের চাপ বাড়বে। তবে আজকে আপনার মূলধন সহজেই বৃদ্ধি পাবে। আজকে আপনি আপনার স্ত্রী এবং পরিবারকে কাছে পাবেন।
বৃশ্চিক: বকেয়া ঋণ সংগ্রহ করতে পারেন আজকে। নতুন প্রকল্পে কাজ করার জন্য আদর্শ দিন। আজ আপনার স্ত্রী আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে।

ধনু: অবাঞ্ছিত চিন্তা আজ আপনাকে ভোগাবে। শারীরিক অনুশীলনে নিজেকে নিযুক্ত করার চেষ্টা করুন। কারণ মাথায় রাখবেন খালি মস্তিষ্ক শয়তানের কর্মশালা। অর্থলাভ আজ আপনার প্রত্যাশা অনুযায়ীই হবে। আজ কাজের চাপ কম থাকবে। আজকে পরিবারের সদস্যদের সাথে বেশকিছু সময় উপভোগ করতে পারবেন।

মকর: সূর্যদেবের অশুভ প্রভাব পড়বে এই রাশি গুলির ওপর। তবে বিকেলের দিকে আজ বিপরীত লিঙ্গের কোনও স্থানীয় ব্যক্তির সাহায্যে আপনি ব্যবসা বা চাকরিতে (Job) আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। পারিবারিক কিছু সমস্যায় ভুগতে পারবেন। পারিবারিক দায়িত্বের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধকে আমন্ত্রণ জানাবে।

কুম্ভ: আপনার দৃঢ় স্থিতিস্থাপকতা এবং নির্ভীকতা মানসিকর জন্য আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার এই গুন আপনাকে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যাবে। জরুরী প্রয়োজন টাকার অভাব দেখা দিতে পারে। আপনার বাড়ির লোকদের সাথে কিছুটা সময় কাটানো উচিত।

সূর্যদেবের অশুভ প্রভাব পড়বে এই রাশি গুলির ওপর, কী রয়েছে আজকের রাশিফলে?
মীন: আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। এবং ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম শুরু করুন। বিনোদনের জন্য আজ অত্যধিক ব্যয় করার প্রবণতা দেখা দেবে। আপনার জ্ঞান এবং হাস্যরস আপনার চারপাশের লোকদের মুগ্ধ করবে।








