নজরবন্দি ব্যুরোঃ আজকে শনিদেবের দিন। আজকে বারো রাশি জাতক-জাতিকাদের জীবনে শনিদেবের কিরকম প্রভাব পরতে চলেছে। শনিদেবের আশীর্বাদ কি বর্ষাবে জাতক-জাতিকাদের জীবনে। নাকি শনিদেবের কোপের মুখে পড়তে চলেছেন তারা। দেখুন এক নজরে আজকের রাশিফল।
আরও পড়ুনঃ কেমন কাটবে শুক্রবার! মা অন্নপূর্ণা কি প্রসন্ন হবে জাতক জাতিকাদের ওপর?
মেষ: আজ শনিদেবের দিন তাই প্রাণ খুলে হাসুন, কারণ এটিই আপনার সমস্ত সমস্যার একমাত্র সমাধান। তবে আজকে অর্থাভাবে জন্য পরিবারে কলহ সৃষ্টি হতে পারে। তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন। আজ কোন অপ্রয়োজনীয় কাজের জন্য আপনার অবসর সময় নষ্ট হতে পারে।
বৃষ: আপনার অসতর্ক মনোভাবের জন্য আপনার পরিবারের লোক উদ্বিগ্ন থাকতে পারে। আজকে আপনার মন খারাপে আপনার বিশেষ বন্ধু পাশে থাকবে। আপনার জীবন সঙ্গী আজকে আপনাকে খুশি করার জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
মিথুন: হাসি খুশি স্বভাবের জন্য আজকে অন্যরা খুশি থাকবে। তবে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করতে হবে অহেতুক বিপদে পড়বেন। আজকে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনার প্রশংসা করবে। তবে আজকে যদি ভ্রমণের পরিকল্পনা করেন তবে তা ফলদায়ক হবেনা। দাম্পত্য জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের সুখ মজা আনন্দ উচ্ছ্বাস সমস্ত কিছু বজায় থাকবে।
কর্কট: আজকে অর্থ উপার্জনের সুযোগ লাভজনক হবে। দিনের শেষে কিছু আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটবে। দিনের বেলা আজকে আপনার পরিবারের লোকজনের সাথে সমস্যা হতে পারে তবে রাতে খাবার টেবিলে তা মিটে যাবে।

সিংহ: আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগব্যায়াম কিংবা শরীরচর্চা শুরু করতে হবে। সন্দেহজনক কোথাও আর্থিক লেনদেন থেকে এড়িয়ে চলতে হবে। আত্মীয়দের কাছ থেকে প্রত্যাশার বাইরে সুখবর পাবেন। তবে আজকে আপনি অজান্তে এমন কিছু বলে ফেলবেন যার কারনে আপনার কথায় প্রিয় জন কষ্ট পেতে পারে।
কন্যা: শিক্ষার্থীরা আজকের দিনে ভালো ফল পাবেন। জীবন উপভোগ করার জন্য আজকের দিনটি আদর্শ। আজকে ব্যস্ত সিডিউল থাকবে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগে তুলনায় অনেক ভালো থাকবে। আজকের দিনটি আপনার জন্য অধিক লাভজনক। অধিক খরচ করা থেকে বিরত থাকুন। নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন।

তুলা: স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হন। আপনার জিভকে নিয়ন্ত্রণ করুন কারন এর কারনে আপনার কাছের মানুষরা আঘাত পেতে পারে। অতিরিক্ত বকবক করার পরিবর্তে চুপ থাকাকেই আজকে গুরুত্ব দিন। বর্তমান চাকরি ছেড়ে দিন। অন্য কোন পছন্দের কাজে নিযুক্ত হওয়াই আপনার জন্য শ্রেয়।
বৃশ্চিক: আজকে আপনার কাছে অর্থ উপার্জনের বিভিন্ন ধরনের সুযোগ আসবে তবে আপনার আক্রমণাত্মক প্রকৃতি নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রিয়জনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনার বিপদে তাকেই একমাত্র পাশে পাবেন। আজকে অফিসের কাজে কোন কারণে আপনার মন বসবে না।
ধনু: কর্মক্ষেত্র এবং পরিবারের চাপ মিলে একত্রে আপনার মেজাজ খিটখিটে করে তুলবে। আজকে আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য পারিপার্শ্বিক লোকজনের থেকে কঠোরভাবে সমালোচিত হবেন। আজকে আপনার স্ত্রী আপনাকে সুন্দর কিছু রান্না করে চমকে দেবের আজ শনিদেবের দিনে।
আজ শনিদেবের দিন, দেখুন কেমন যাবে আপনার আজকের সারাদিন

মকর: বিপদে কাউকে সাহায্য করুন। যারা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করেন তাদেরকে উপেক্ষা করে চলুন। বন্ধুদের থেকে এবং অপরিচিত লোকজনদের থেকে সতর্ক থাকুন। আজকে অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপে সময় কাটাবেন যার জন্য আপনার মূল্যবান সময় আপনার থেকে হারিয়ে যাবে।
কুম্ভ: আজকে কুম্ভ রাশির উদার মনোভাব তার জন্য আশীর্বাদের কারণ হয়ে উঠতে পারে। আপনাকে আপনার স্ত্রীর জন্য মূল্যবান কিছু কিনে দিতে হতে পারে। সম্পর্ক পুনরুজ্জীবন করার জন্য আজকে আদর্শ দিন। আজকে নিজের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব বস সবার থেকে প্রচুর পরিমাণে প্রশংসা জিতবেন।
মীন: আজকে বিভিন্ন লোক আপনার ওপর তাদের মৌখিক প্রশংসা বর্ষণ করবে। নিজের সন্তানদের থেকে আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিতর্কে জড়ানোর সময় নিজের বুদ্ধি ব্যবহার করুন। আজকে আপনার সঙ্গীর ব্যবহার আপনাকে চমকে দেবে।



