নজরবন্দি ব্যুরোঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্য়োগেই সেরাম সংস্থা কোভিশিল্ড তৈরি করলেও সেই ভ্যাকসিনকে স্বীকৃতি দিতে নারাজ ছিল ব্রিটেন। ভ্রমণবিধির নির্দেশিকায় জানানো হয়েছিল, কোভিশিল্ড প্রাপকদের টিকা প্রাপ্ত বলে গণ্য করা হবে না।
আরও পড়ুনঃ বিশ্বাসঘাতক বন্ধু! পাক প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে চরম অপমান তালিবান মুখপাত্রের

ভারত থেকে আগত সমস্ত যাত্রীদেরই ১০ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (Quarantine) থাকতে হবে।এই ঘটনা নিয়ে ভারত প্রতিবাদ করেছিল। আর এবার বিদেশ যাত্রার সমস্যা মেটাতে কো-উইন(Co-Win)-র সার্টিফিকেটে বদল আনতে চলেছে কেন্দ্র।

সূত্রের খবর এবার দুটি টিকা প্রাপ্ত ভারতীয়দের বিদেশে কোয়ারেন্টাইনের ঝক্কি যাতে আর না সামলাতে হয় সেইজন্য সার্টিফিকেটে উল্লেখ থাকবে ব্যক্তির জন্ম তারিখ ও সাল। এর আগে সার্টিফিকেটে আধার কার্ডের তথ্যের ভিত্তিতে টিকা প্রাপকের নাম ও বয়স উল্লেখ থাকতো।
বিদেশ যাত্রার সমস্যা মেটাতে এবার কো-উইন সার্টিফিকেটে আসছে পরিবর্তন
কিন্তু নতুন সার্টিফিকেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশ মেনে এই প্রয়োজনীয় তথ্য এবার থেকে থাকবে নতুন কোভিড সার্টিফিকেটে। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই এই নতুন সার্টিফিকেট দেওয়া শুরু হবে।



