বিশ্বাসঘাতক বন্ধু! পাক প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে চরম অপমান তালিবান মুখপাত্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উদ্দেশে উড়ে এলো তীব্র কটাক্ষ। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে আক্রমণ শানালেন এক তালিবান মুখপাত্র। আরও এক ধাপ এগিয়ে তালিবান মুখপাত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত নন।

আরও পড়ুনঃ পাকিস্তানকে জবাব দিতে স্নেহা দুবের মত এক কূটনীতিজ্ঞই কাফি, ইমরানকে ধুয়ে দিলেন রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে

বিশ্বাসঘাতক বন্ধু! পাক প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে চরম অপমান তালিবান মুখপাত্রের

এক সাক্ষাত্কাণরে তালিবান মুখপাত্র জানান, “আফগানিস্তানের (Afghanistan) অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। অনেকেই বলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী নির্বাচিত নন, তিনি মনোনীত এবং তিনি হাতের পুতুলের মতো।

বিশ্বাসঘাতক বন্ধু! পাক প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে চরম অপমান তালিবান মুখপাত্রের

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই। আমাদের দেশের বিষয়ে অন্য কোনও দেশের অযাচিত হস্তক্ষেপ আমরা পছন্দ করছি না, কারণ অন্য কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে যাই না।”

বিশ্বাসঘাতক বন্ধু! পাক প্রধানমন্ত্রীকে ‘হাতের পুতুল’ বলে চরম অপমান তালিবান মুখপাত্রের

উল্লেখ্য এই পাকিস্তান সরকারই রাস্ত্রপুঞ্জ সহ বিশ্বের বিভিন্ন বৈঠকে তালিবানদের (Taliban) হয়ে কথা বলে এসেছে। ২ দিন আগেই রাষ্ট্রপুঞ্জের (United Nations) বৈঠকে বিশ্বের সব রাষ্ট্রর কাছে তালিবানদের হাত শক্ত করারা আবেদন জানিয়েছিলেন ইমরান খান।

বিশ্বাসঘাতক বন্ধু! 

আর সেই তালিবানদের তরফ থেকে এই রকম বক্তব্য বিশ্বের অন্য দেশের কাছে পাক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের অপমান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন