তথাগত’র নিশানায় বঙ্গ বিজেপির মুখেরাই, ঘরছাড়াদের ঘরে ফেরাবেন চন্দ্রিমা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তথাগত’র নিশানায় বঙ্গ বিজেপির মুখেরাই, ভোটে বিজেপির ভরাডুবির পর থেকেই তথাগত রায় বারবার বলেছেন প্রথম সারির মুখেদের জন্যই এই বিপর্যয় বঙ্গ বিজেপির। ইতিমধ্যেই নিজের উদ্যোগে রাজ্যে বিজেপির হারের ময়নাতদন্তের রিপোর্ট দিল্লী পাঠিয়েছেন তিনি। একাধিক ট্যুইটে বঙ্গ-বিজেপির দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ শিব প্রকাশ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননের দিকে আঙ্গুল তুলেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। এবার পাশে থাকার বার্তা দিয়ে সৌজন্যের নজির গড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য্য।

আরও পড়ুনঃ দেশে কমলো করোনা আক্রান্তের সংখ্যা কমছে মৃত্যু হারও

অভিযোগ করে বলেছিলেন “হেস্টিংস ও দিল্লির সেভেন স্টার হোটেলে বসে তৃণমূল থেকে আগত ‘আবর্জনা’-দের টিকিট দেওয়া হয়েছিল।” বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশের পর হারের ময়নাতদন্তের রিপোর্টও পাঠিয়েছেন দিল্লিতে। সম্প্রতি তিনি ফের সেই প্রসঙ্গ তুলে চারমূর্তিকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইটারে বিঁধলেন তিনি। জানিয়ে দিলেন আক্রান্তরা যোগাযোগ করতে চাইলে চারজনের টিকিটিও পাচ্ছেন না তারা।

Capture 1

বুধবার একটি টুইটে তিনি লিখেছেন, “একজন খুব কাছের মানুষ এসে খুব কান্নাকাটি করছিলেন। বলছিলেন, কয়েক হাজার মানুষ, যাঁরা বিজেপি-র হয়ে কাজ করেছেন, তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চাপে ঘরছাড়া। বড় অঙ্কের আর্থিক জরিমানার বিনিময়ে তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে। আমি অসহায়। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কে-এস-এ পালিয়ে গিয়েছেন। ডি ফোন ধরছেন না।”

Capture2 1

নাম না করে না বললেও এই কোড নেম তথাগতর সৌজন্যে গোটা রাজ্যেরই জানা। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা তিন রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালনের শেষে ফের রাজনীতিতে আসা তথাগত আগেই এই নামসংক্ষেপ ব্যবহার করে আক্রমণ করেছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষকে। টুইটে কারও নাম না লিখে আদ্যক্ষর ব্যবহার করলেও এঁদের পরিচয় গোপন নেই। আগেই সেই পরিচয় পেয়ে গিয়েছে রাজনৈতিক মহল তথা বিজেপি-র নেতা, কর্মীরা।

Capture4

তথাগত’র নিশানায় বঙ্গ বিজেপির মুখেরাই। বৃহস্পতিবার তথাগত বলেন, ‘‘রাজ্যের বহু কর্মী আক্রান্ত। অনেকে ঘড়ছাড়া। আমার কাছে অনেকে সাহায্য চাইছেন। কিন্তু আমি কী করব বুঝতে না পেরে অসহায় বোধ করছি।’’ তথাগত রায়ের এই ট্যুইটের পরই পালটা ট্যুইট করেছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তিনি তথাগত বাবুর ট্যুইটের প্রেক্ষিতে লেখেন,”স্যর আপনাকে অনুরোধ করছি আপনি ঘরছাড়াদের বিষয়ে বিস্তারিত তথ্য দিন। যে দলেরই হোক না কেন আমরা যেন সকলকে তাড়াতাড়ি সুরক্ষিত বাড়ি পৌঁছতে পারি। এই ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছি।”

প্লাটা ট্য্যুইট করে তথাগত লিখেছেন, ”অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ব্যবহার সত্যি প্রশংসনীয়।’ তিনি আরও বলেন,  জয় উদারতা আনে।  সঙ্গে কয়েকটি নাম জানাবেন বলেও জানিয়েছেন ট্যুইটে, তিনি লিখেছেন, ” আমি কয়েকটা নাম আপনাকে বলতে পারি। আপনাদের পুলিস ও গোয়েন্দা বিভাগ রয়েছে। আপনি চেষ্টা করলে বহু মানুষকে ঘরে ফেরাতে পারেন।” পালটা ধন্যবাদ জানিয়ে চন্দ্রিমা আশ্বস্ত করেছেন পাশে থাকার, বার্তা দিয়েছেন ঘরছাড়াদের ঘরে ফেরাবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন