চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা ফের শিরোনামে! এই মুহূর্তে ক্রিকেট থেকে বিরতিতে আছেন চাহাল। এশিয়া কাপে তিনি আবার ক্রিকেট শুরু করবেন। কিন্তু তার আগেই কি ব্যক্তি গত কারণে খবরে তিনি। আর সেই কারণ হল স্ত্রী ধনশ্রীর সাথে ভাঙন।

আরও পড়ুনঃ ১ হাজার কোটি টাকা পারিশ্রমিক! ‘বিগ বস’ এর কাছে দাবি সলমনের

হাঁ এমনটাই মনে করা হচ্ছে। কারণ চাহাল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে যে স্টোরি দিয়েছেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে, ‘নিউ লাইফ লোডিং’! অর্থাৎ তিনি নতুন জীবনকে স্বাগত জানাতে চলেছেন। অন্যদিকে ধনশ্রী বিয়ের পর থেকে তাঁর ইনস্টাগ্রামে নিজের নামের সঙ্গেই চাহালের পদবি জুড়ে দিয়েছিলেন।

চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

কিন্তু হটাৎ করে সেই পদবি তিনি মুছে দিয়েছেন। এর পর থেকেই শুরু জল্পনা। তাহলে কি বিচ্ছেদের পথে এই জুটি? যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা করোনা মহামারীর সময় লকডাউন চলাকালীন বিয়ের সারেন। ২০২০-র ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

20 12
চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

ধনশ্রী ভার্মা পেশায় একজন কোরিওগ্রাফার, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যায় তাঁর নাচের ভিডিও। বিয়ের পরে, যুজবেন্দ্র চাহালকেও অনেক ভিডিওতে ধনশ্রী ভার্মার সঙ্গে মজা করতে এবং নাচতে দেখা গেছে।

চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

সম্প্রতি, যুজবেন্দ্র চাহাল যখন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ছিলেন, ধনশ্রীও ছিলেন তাঁর সঙ্গে। দু’জনেই ইনস্টাগ্রামে ক্রমাগত তাঁদের অনেক ছবি শেয়ার করেছেন। কিন্তু আচমকাই কেন এমনটা ঘটছে, তা ভেবে পাচ্ছেন না অনুগামীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত