আপাতত দেশে বন্ধ হচ্ছে না ফেসবুক-টুইটার, গ্রাহকদের আস্বস্ত করল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপাতত দেশে বন্ধ হচ্ছে না ফেসবুক-টুইটার, গ্রাহকদের আস্বস্ত করল কেন্দ্র। সোশ্যাল মিডিয়া জুড়ে কদিন ধরেই দেখা যাচ্ছিল নেটিজেনদের আতঙ্কের খবর। যাতে বলা হচ্ছিল আজকের পরেই বন্ধ হয়ে জেতে চলেছে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামের মত অতি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কারন কেন্দ্রের দেওয়া নয়া গাইডলাইন নিয়ে কোন সংস্থাই উচ্চবাচ্য করেনি।

আরও পড়ুনঃ নয়া মন্ত্রীসভায় জায়গা না পাওয়া প্রাক্তন মন্ত্রীরা পদ পাচ্ছেন সরকারি কমিটিতে।

যার জেরে  নিয়মভঙ্গের কারণে দেশ থেকে ব্যবসা গোটাতে পারে ফেসবুক, টুইটার। চরম আশঙ্কা দানা বাঁধতে শুরু করে গ্রাহকদের মনে। যার জেরে হ্যাশট্যাগ সমেত ‘ব্যানড’ টুইটারে ট্রেন্ডিং টপিকের তালিকাতেও চলে আসে। গুগলেও ঘুরপাক খায় এ সংক্রান্ত নানান প্রশ্ন। যদিও সূত্রের খবর, সোশ্যাল মেসেজিং মিডিয়াগুলির বিরুদ্ধে এখনই কোনও চরম সিদ্ধান্ত নিতে চাইছে না কেন্দ্র।

গ্রাহকদেরও আশ্বস্ত করে এক শীর্ষ কেন্দ্রীয় আধিকারিক জানান “ফেসবুক, টুইটার আগের মতোই ব্যবহার করতে থাকুন। কোনও সমস্যা নেই।” উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিয়মের রাশ টানতে গত ২৫ ফেব্রুয়ারি একগুচ্ছ নোটিস জারি করে কেন্দ্র। ভারতে ব্যবসা করা সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থাকে সাফ জানানো হয়, সময়সীমা তিন মাসের। আর এর মধ্যেই নির্দেশিকা লাগু করতে হবে। কেন্দ্রের নির্ধারিত ডেডলাইন শেষ হচ্ছে ২৬ মে। কিন্তু সূত্রের খবর, কোনও সংস্থাই এর মধ্যে নির্দেশিকার জবাব পাঠায়নি।

আপাতত দেশে বন্ধ হচ্ছে না ফেসবুক-টুইটার, গ্রাহকদের আস্বস্ত করল কেন্দ্র। তবে আপাতত এই মাধ্যমগুলি বন্ধ না করা হলেও নিয়মের আওতায় না এলে আগামীদিনে এগুলি বন্ধের নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার। এদিকে নয়া পলিসি নিয়ে আজই দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জুকেরবারগের সংস্থা হোয়াটস্যাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত