কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল হাই কোর্ট, কবে পর্যন্ত রাজ্যে থাকবেন জওয়ানেরা?

১৮ জুন পর্যন্ত ই-মেলের মাধ্যমে ৮৫০টি-রও বেশি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ২০৪টি অভিযোগ আদালত-গ্রাহ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় ভোট শেষ হয়েছে ১ জুন। ফলাফলও বেরিয়ে গিয়েছে ৪ জুন। অথচ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা রয়েছে। কারণটা হল, ভোট পরবর্তী সন্ত্রাস। আর বৃহস্পতিবার অশান্তির পরিসংখ্যান দেখে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ জুন, বুধবার পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী, এমনই নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মমতাকে চিঠি

দিন দুয়েক আগেই রাজ্য পুলিশের তরফে ভোট পরবর্তী হিংসার বিস্তারিত তথ্য জমা দেওয়া হয় আদালতে। সেখানে দেখা গিয়েছে, ১৮ জুন পর্যন্ত ই-মেলের মাধ্যমে ৮৫০টি-রও বেশি অভিযোগ জমা পড়েছে। ২০৪টি অভিযোগ আদালত-গ্রাহ্য। সেই পরিপ্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআর। এবং তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছে হাই কোর্ট। সঙ্গে, ঘরছাড়াদের ফেরাতে পুলিশকে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। সবটা করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে।

কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল হাই কোর্ট, কবে পর্যন্ত রাজ্যে থাকবেন জওয়ানেরা?
কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল হাই কোর্ট, কবে পর্যন্ত রাজ্যে থাকবেন জওয়ানেরা?

শুক্রবার ভোট পরবর্তী মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রতি জেলা অনুযায়ী ১০টি আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগে এসেছে। তাই কেন্দ্রীয় বাহিনীকে ২৬ জুন পর্যন্ত রাজ্যে রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশে আপত্তি নেই স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের পরিস্থিতি অনুযায়ী সেখানের সর্বোচচ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল হাই কোর্ট, কবে পর্যন্ত রাজ্যে থাকবেন জওয়ানেরা?

কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল হাই কোর্ট, কবে পর্যন্ত রাজ্যে থাকবেন জওয়ানেরা?

ফের একবার ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। দিন কয়েক আগেই রাজভবনে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এক হাজারের বেশি অভিযোগ জমা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ আবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বোস। সেখানে সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর