নজরবন্দি ব্যুরো: স্ট্র্যাণ্ডরোড অগ্নিকাণ্ডে শোকবার্তা মোদীর, নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ২ লক্ষ। স্ট্র্যাণ্ড রোড অগ্নিকাণ্ডে শোকবার্তা মোদীর, ঘটনার ভয়াবহতায় আজ সকালে শোকবার্তা দিয়ে টুইট করেছেন তিনি। অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা ৯। বহুতলের অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন খোদ দমকল কর্মীরা। ১৩ তলা বিল্ডিংএর ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি সামাল দিতে গিয়ে ২টি লিফটে দমবন্ধ হয়ে ঝলসে প্রাণ হারালেন ৪জন দমকলকর্মী, ২ আরপিএফ,একজন এএসআই ও রেলের ডেপুটি সিসিএম ও তাঁর রক্ষী।
আরও পড়ুনঃ দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নি সংযোগ এবং মৃত্যুর কারণ খুঁজতে তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করবে দমকল, রেল এবং কলকাতা পুলিশ। সন্ধ্যে ৬.৩০টা নাগাদ শুরু হয় এই ভয়ঙ্কর অগ্নিলীলা। সময় অতিবাহিত হতেই ওয়াকিবহাল মহল মনে করছিল এই অগ্নিকাণ্ড শহরের বুকে ফিরিয়ে আনছে নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন। পরিস্থিতি সামাল দিতে আসে দমকল, কিন্তু ৪ ঘণ্টারও বেশি লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ দিলেন মোট ৯ জন। ঘটনা স্থলে শুরু থেকেই উপস্থিত ছিলেন সুজিত বসু, ছিলেন ফিরহাদ হাকিম, রাত্রি ১১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি, এবং জানান “মৃত্যুর বিকল্প কিছু হয়না, তবু পরিবারগুলির কথা মাথায় রেখে পরিবার পিছু একজনের চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে।” তবে ঘটনাস্থলে দাঁড়িয়েই সমগ্র ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন বেশ কয়েকটি, তিনি বার বার জানিয়েছেন এটি রেলের অফিস, রেলের জায়গা তবু রেলের কোনো কর্মকর্তা আসেননি, বার বার সাহায্য চেয়েও রেলের থেকে ওই বহুতলের ম্যাপ পাওয়া যায়নি। তবে রেলের তরফ থেকে সাহায্য না পাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন।
“কলকাতায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আমি শোকাহত, আমি শোকগ্রস্ত পরিবার গুলির প্রতি সমবেদনা জানাচ্ছি, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তার পরই প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইট করে নিহতদের ২লক্ষ টাকা ক্ষতিপুরণের কথা ঘোষণা করা হয়। তাতে লেখা আছে, “কলকাতা অগ্নিকাণ্ডে যাঁদের মৃত্যু হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে তাঁদের পরিবার পিছু ২লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। গুরুতর আহত ব্যাক্তিদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।”
স্ট্র্যাণ্ডরোড অগ্নিকাণ্ডে শোকবার্তা মোদীর, নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ২ লক্ষ। গতকাল রাতেই ঘোষণা করা হয়েছিল এই ঘটনা নিছক দুর্ঘটনা কিনা তার জন্য তদন্ত করবে পৃথক তিনটি দল। কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং রেল। ইতিমধ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রী এই ঘটনার সাপেক্ষে উচ্চ তদন্তের নির্দেশ দিয়েছেন



