নতুন সাফল্যের পালক ভারতের মুকুট-এ, দেশীয় প্রযুক্তির আকাশ মিসাইল সিস্টেম রপ্তানি করলো কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন সাফল্যের পালক ভারতের মুকুট-এ, দীর্ঘদিন ধরে ভারত অস্ত্রশস্ত্র তথা অন্যান্য যুদ্ধের সরঞ্জাম এর জন্য পাশ্চাত্য দেশের উপর নির্ভরশীল। তবে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উপর নির্ভর করে দেশীয় প্রযুক্তিতে জোর দেওয়া শুরু হয়েছে। কিছুদিন আগেই প্রতিরক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে বন্দুক কার্তুজ সহ অনেক জিনিস আর বিদেশ থেকে আমদানি করা যাবে না। এবার থেকে তা তৈরি হবে দেশীয় প্রযুক্তিতে। আর এবারে এক ধাপ এগিয়ে নিজেদের জিনিস রপ্তানী করতে চলেছে ভারত।

আরও পড়ুনঃ ছেলের কথায় শেষমেশ ‘বাড়িতে পদ্মফুল’, শিশিরের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ এই কথা জানান। টুইট এ জানান আকাশ মিসাইল সিস্টেম নামক এই প্রযুক্তি সশস্ত্র বাহিনী মোতায়েন সিস্টেমের থেকে আলাদা হবে। তিনি আরও লেখেন আত্মনির্ভর ভারতের অধীনে ভারতের বিভিন্ন ধরণের প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও মিসাইল তৈরির ক্ষমতাকে বাড়ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সভাপতিত্বে মন্ত্রিসভা আজ আকাশ মিসাইল সিস্টেম রফতানিতে অনুমোদন দিয়েছে এবং দ্রুত অনুমোদনের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। আকাশ মিসাইল সিস্টেম ৯০ শতাংশ দেশীয়ভাবে তৈরি। এটি দেশের গুরুত্বপূর্ণ মিসাইল। আকাশ একটি সারফেস টু এয়ার মিসাইল, এর পরিধি ২৫ কিলোমিটার।

মন্ত্রী বলেন, এখনও অবধি বড় ধরনের ভারতীয় প্রতিরক্ষা রফতানি খুবই কম ছিল। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা পণ্যগুলি উন্নত করতে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করবে। ভারত সরকার প্রতিরক্ষা প্ল্যাটফর্ম রফতানি করতে, পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা রফতানির লক্ষ্য অর্জন এবং বন্ধু বিদেশি দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নতির দিকে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে।

নতুন সাফল্যের পালক ভারতের মুকুট-এ, এই মিসাইল তৈরির কৃতিত্ব ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট organization নামে কেন্দ্রীয় সংস্থা তৈরি করেছে. এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দূর্বল অঞ্চল এবং সুরক্ষিত পয়েন্টগুলি রক্ষা করতে পারে। আকাশ অস্ত্র সিস্টেম একযোগে গ্রুপ মোড বা অটোনোমাস মোডে একাধিক লক্ষ্যকে টার্গেট করতে পারে। এতে বিল্ট-ইন ইলেকট্রনিক কাউন্টার-কাউন্টার-মেজারস (ইসিসিএম) বৈশিষ্ট্যগুলি রয়েছে। ভারতীয় সেনা ও বায়ুসেনার হাতে আকাশ। অস্ত্র সিস্টেম রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত