নজরবন্দি ব্যুরোঃ একবার টেট দিলেই বৈধতা থাকবে আজীবন, সিদ্ধান্ত কেন্দ্রের। শিক্ষকদের যোগ্যতার পরীক্ষা টেট। আর এবার সেই পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত একবার টেট পরীক্ষায় পাস করলে সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর।
আরও পড়ুনঃ ইয়াসে ক্ষতিগ্রস্ত এক একটি গ্রামের দায়িত্ব নিক বাণিজ্যিক সংস্থা, পরামর্শ মমতার
এবার সেই সার্টিফিকেটের মেয়াদ বাড়ানো হলো আজীবন। অর্থাৎ একজন পরীক্ষার্থী একবার পাশ করলেই সেই সার্টিফিকেট এর মেয়াদ থাকবে আজীবন, নির্দিষত সময়ের পর ভ্যালিডিটি শেষের আশঙ্কা থাকবে না। আর এমনই এক সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বিবৃতি দিয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে জানিয়ে দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষক পদপ্রার্থীদের কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আরো জানান ইতিমধ্যে সাত বছরের বৈধতা জন্য যে সমস্ত প্রার্থীদের সার্টিফিকেট এর বৈধতা শেষ হয়ে গিয়েছে তাদের সার্টিফিকেট যেন পুনরায় পূরণ করা হয় সে ব্যাপারে প্রত্যেক রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য 2011 সালের টেট উত্তীর্ণদের থেকেই লাগু হবে এই আজীবন বৈধতা সার্টিফিকেট।



