সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির ত্রিস্তরীয় মূল্যায়ন, ফল প্রকাশ ৩১ জুলাইয়ের মধ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছিল। করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে পরীক্ষা বাতিল হলেও এগিয়ে যাবে ক্লাস। অর্থাৎ পরীক্ষা না দিয়েই নাম্বার পাবেন পড়ুয়ারা বলে সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়াদের নম্বর কীভাবে দেওয়া হবে, তাও এবার চূড়ান্ত হয়ে গেল।

আরও পড়ুনঃ রাজ্যপাল বৈঠকে ব্যস্ত দিল্লিতে, আর এদিকে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে জল্পনা

এদিন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিবিএসই। বোর্ডের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, দশম ও একাদশের পরীক্ষায় ফল ও দ্বাদশের প্রি-বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশে নাম্বার দেওয়া হবে পড়ুয়াদের। ফল প্রকাশ করা হবে ৩১শে জুলাই এর মধ্যে। ১৫ই জুন মূল্যায়নের পদ্ধতি জানানোর কথা থাকলেও বোর্ড তাঁর ২ দিন পর সর্বোচ্চ আদালতে রিপোর্ট জমা দিল।

কিন্তু কিভাবে হবে মূল্যায়ন? সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির ত্রিস্তরীয় মূল্যায়ন করা হবে। সূত্রের খবর, ৪০ শতাংশ নাম্বারের মূল্যায়ন করা হবে প্রি-বোর্ড পরীক্ষায় (মূল পরীক্ষার আগের পরীক্ষা) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। যার মধ্যে থাকবে দ্বাদশ শ্রেণির ইউনিট পরীক্ষা, টার্ম পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড়ও। ৩০ শতাংশ নম্বর দেওয়া হবে একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় সব চেয়ে বেশি নম্বর পাওয়া তিনটি বিষয়ের ফলাফলের ভিত্তিতে।

বাকি ৩০ শতাংশ নাম্বার দেওয়া হবে দশম শ্রেণির মূল পরীক্ষায় ৩ টি বিষয়ে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। ফলাফল প্রকাশিত হবে ৩১শে জুলাই এর মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর