Abhishek Banerjee: ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, দিল্লিতে ডেকে পাঠাল ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। আগামী সাত দিনের মধ্যে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। 

আরও পড়ুনঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, পর্যবেক্ষণে সিআইডি!

ইডি সূত্রে খবর, দুই জনকে আবারও কয়লাপাচারকাণ্ডে তলব করা হয়েছে ইডির তরফে। এর আগে দিল্লিতে গিয়ে তলবের আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির দফতরে গিয়ে হাজিরা দিতে হবে।

আদালতের তরফে জানানো হয়েছিল দুই জনকে তলব করতে পারবে ইডি। এরপরেই আগামী সপ্তাহে দুই জনকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে দুই জনকে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে।

ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমে ইডি খবর পায় ১৩২৩ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল। সেবিষয়ে একাধিক তথ্য ইডির কাছে রয়েছে সেই তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি। একইসঙ্গে দুটি বিদেশী ব্যাঙ্কে টাকা পাঠানোর কথাও তাঁরা জানতে পেরেছেন। সাক্ষীদের বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিদের নাম উঠে আসছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির 

ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির 
ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির 

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ইডি সূত্রে খবর, তাঁরা সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয়। তাই আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন