ফিরহাদের বাড়িতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালাল CBI, মানসিক নির্যাতনের অভিযোগ মেয়র কন্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালিয়ে অবশেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরোল সিবিআই অফিসারেরা। পুরনিয়োগ তদন্তের সূত্রেই এদিন ফিরহাদের চেতলার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশির পর সিবিআইয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

আরও পড়ুনঃ CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

রবিবার সক্কালবেলা থেকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। শাসক দলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম ও মদন মিত্রের পাশাপাশি রাজ্যের ১২ জায়গায় হানা দিয়েছে এজেন্সি। এদিন টানা প্রায় দশ ঘণ্টা ফিরহাদের বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মূল ফটক ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। যদিও ফিরহাদের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

ফিরহাদের বাড়িতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালাল CBI, মানসিক নির্যাতনের অভিযোগ মেয়র কন্যার

তৃণমূলের তরফে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে ধর্না থেকে নজর ঘোরাতেই সিবিআইকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করছে বিজেপি। যদিও বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তদন্ত হবেই, এর সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই।

ফিরহাদের বাড়িতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালাল CBI, মানসিক নির্যাতনের অভিযোগ মেয়র কন্যার

ফিরহাদের বাড়িতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালাল CBI, মানসিক নির্যাতনের অভিযোগ মেয়র কন্যার

অন্যদিকে, মদন মিত্র সিবিআই হানা সামলে সোজা রাজভবনের ধর্না মঞ্চে হাজির হয়েছেন। সেখানে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে, ফিরহাদ এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হন নি। এবার ফিরহাদের কী পদক্ষেপ হয় সেদিকেই নজর রয়েছে রাজনিতিক মহলের।

ফিরহাদের বাড়িতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালাল CBI, মানসিক নির্যাতনের অভিযোগ মেয়র কন্যার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন