নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি খুঁজতে গিয়ে প্রাথমিক ভাবে সিবিআই এবং ইডি বলেছিল পরেশ অধিকারীর মেয়ে এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গীনির বাড়ি থেকে টাকা উদ্ধার আসলে হিমশৈলের চূড়া মাত্র। দুর্নীতির পাহাড় রয়েছে জলের তলায়। ক্রমশ তা বেরিয়ে আসবে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বিরোধীতা করে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছেন সবে কানে পৌঁছান গিয়েছে মাথা ধরতে এখনও বাকি রয়েছে। এবার সেই মাথার যোগসূত্র খুঁজতেই একাধিক স্থানে একসাথে রেড করল সিবিআই।
আরও পড়ুনঃ একা লাগে তাই ৬৩ বছরে ৫৩ বার বিয়ে চির-তরুণের, সাক্ষাৎকার দিলেন নিজেই



আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে (Presidency Correctional Home) ঠাঁই পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বাকি বন্দিদের মতো তাঁর সাথেও একই ব্যবহার করছে জেল কর্তৃপক্ষ। জেল থেকে দেওয়া হয়েছিল কম্বল পেতেই ছোট্ট খাটিয়াতে শুতে দেওয়া হয়েছে পার্থকে। এসির স্থানে পাখার বাতাসেই গরমকে পাশ কাটিয়ে রাত গুজরান হচ্ছে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর। তবে এখনই হাল ছাড়ছেন না পার্থ, মমতার উপর তাঁর অগাধ আস্থা অটুট রয়েছে এখনও। যদিও তৃণমূল তাঁকে ইতিমধ্যেই চোর বলে দাগিয়ে দিয়েছে।

এদিকে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছে হাইকোর্টের নির্দেশে। ইতিমধ্যেই তাঁর স্থানে যোগ্য প্রার্থী ববিতা সরকার চাকরি পেয়েছেন, পেয়ে গিয়েছেন অঙ্কিতা অধিকারীর প্রাপ্ত বেতনের টাকাও। শুধু তাই নয় একদিকে যেমন মেয়ে চাকরি হারিয়েছে তেমনই অন্যদিকে চাকরি খুইয়েছেন তাঁর বাবা পরেশ অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের মত মন্ত্রীত্ব চলে গিয়েছে পরেশ অধিকারীরও।


দুর্নীতির মাথা খুঁজতে একযোগে দিল্লী ও কলকাতার একাধিক স্থানে তল্লাশি CBI-এর।

এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির মাথা খুঁজতে উঠে পড়েছে ইডি এবং সিবিআই। আজ দিল্লী এবং কলকাতায় একযোগে ৬ টি স্থানে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারীকে জেরা করে কিছু তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তথ্য কে পাথেয় করেই আজ সকাল থেকে দিল্লী এবং কলকাতার ৬টি স্থানে তল্লাশি চালাচ্ছে সিবিআই।







