নজরবন্দি ব্যুরোঃ এবার কলকাতায় আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআইয়ের অভিযান শুরু। সূত্রের খবর, সল্টলেক সহ কলকাতার একাধিক জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে চলল সিবিআইয়ের অভিযান। সার রপ্তানি মামলায় ইতিমধ্যেই ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। সেই মামলায় কলকাতায় চলল সিবিআইয়ের অভিযান।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ, বিধানসভায় নজিরবিহীন ঘটনা


সিবিআই সূত্রের খবর, শুক্রবার এই মামলাতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গাহালোটের ভাই অগ্রসেন গেহলোটের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সেই মামলায় নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী প্রদীপ সরাফের কোম্পানি সরাফ ইম্প্যাক্স প্রাইভেট লিমিটেডের। ২০০৭ থেকে ২০১৪ অবধি আর্থিক নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলার তদন্তভার নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ পেতেই বাড়ল সিবিআইয়ের তৎপরতা।

শুক্রবার সকালে সল্টলেকের জিসি ৮৪ নম্বর বাড়িতে হানা দেয় কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, বাড়িটি প্রদীপকুমার শরাফের। প্রায় চার ঘণ্টা পর ওই বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। চার ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এমনতাই খবর সিবিআই সূত্রে। প্রয়োজনে পরবর্তী সময় আবারও এই বাড়িতে আসতে পারে সিবিআই আধিকারিক, এমনটাই ওই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।
খাস কলকাতায় সিবিআইয়ের অভিযান, যুক্ত থাকতে পারেন প্রভাবশালীরা



তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের ভাইয়ের বাড়িতে সিবিআই হানা দেওয়ায় সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি ট্যুইট করে জানিয়েছেন, প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না।







