সন্দীপ ঘোষ সহ ৪ জনকে হেফাজতে নিলনা সিবিআই। বিশেষ আদালতে জানালেন সিবি আইয়ের আইনজীবী ভবিষ্যতে কি হবে তা এখন থেকেই ঠিক করতে চাইছেন? সিবিআইয়ের আইনজীবী কে কার্যত ভৎসনা বিশেষ আদালতের বিচারকের। একই সাথে সন্দীপ ঘোষ সহ এই ৪ জনের জেল হেফাজত। এই ৪ জনকেই এদিন আদালতে পেশ করা হয়েছিল। যদিও প্রথমে ভারচুয়ালি এদের আদালতে পেস করার সিদ্ধান্ত নেওয়া হয়য় কিন্তু সেটা নাকচ হয়ে যাওয়ার পরে স্বশরীরে পেসের আবেদন করা হয়।
কিন্তু তাৎপর্য পূর্ণ ভাবে লাগামহীন দুর্নীতির অভিযোগ সামনে আসে এদের বিরুদ্ধে। আর তারপরেই এই ৪ জনকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কিন্তু এখন আর নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই। তবে এদিন আদালতে পেশ করার সময় সিবিআইয়ের তরফে বলা হয়। এই ৪ জনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রয়েছে। আকই সাথে তাদের বিরুদ্ধে নানা রকম তথ্য পেস করা হয়। কিন্তু সিবি আইয়ে আইনজীবী আজকে করতে দাঁড়িয়ে বলেন, তাদের ৮ দিনের রিমান্ড পেস হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছিল আরও ৬ থেকে ৭ দিনের রিমান্ড হয়তো আরও করা হবে।


কিন্তু এদিন তাৎপর্য পূর্ণ ভাবে সন্দীপ ঘোষ সহ এই ৪ জনকে হেফাজতে নেওয়ার কোন অনুরোধ সিবিআইয়ের তরফে করা হল না। সিবিআইয়ের আইনজীবীর তরফে এদিন আদালতে দাঁড়িয়ে বলা হয় যে, তারা তল্লাশি অভিযানে এই ৪ জনের বাড়ি থেকে যে সমস্ত তথ্য পেয়েছে তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে তাই এখন আর কোন হেফাজতে নেবেন না। পাশাপাশি ভবিষ্যতে তারা পুলিশ রিমান্ড চাইবেন বলে জানানো হয়য়।
কিন্তু নির্দেশ নামায় বিচারক যেটা জানান, ভবিষ্যতে আমি কি রায় দেব সেটা এখন থেকে নিশ্চিত করে নেওয়াটা কিন্তু মেনে নেওয়া হবে না। অর্থাৎ এদিন কার্যত সিবি আইয়ের আইনজীবীদের ভৎসনা করলেন বিচারপতি।







