Subodh Adhikari: আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপ নিতে পারে সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার মামলায় গতকাল বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করেছিল সিবিআই। সিবিআইয়ের তরফে সম্পত্তি সংক্রান্ত একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক। উপস্থিত হন আইনজীবীরা। আজও সময়ে চেয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ West Bengal: ফের ভারত সেরা আখ্যা পেল বাংলা, ৪ বছরে আর্থিক ঋণ কমেছে ৩%

বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার মামলায় সিবিআইয়ের হেফাজতে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছিল সিবিআই আধিকারিকরা। সেই তথ্যকে সামনে রেখে রাজু ঘনিষ্ঠ বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই।

আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপে সিবিআই 
আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপে সিবিআই 

সিবিআই সূত্রে খবর, এর আগে সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক এবং বডিগার্ডদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকে বেশ কিছু সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সব কিছুকে সামনে রেখে বিধায়কের সম্পত্তি ছিল সিবিআইয়ের নজরে। তাই সম্পত্তির একাধিক নথি চেয়ে মঙ্গলবার সুবোধ অধিকারীকে তলব করেছিল সিবিআই।

মঙ্গলবার ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যাননি বিধায়ক। পরিবর্তে উপস্থিত হন তাঁর আইনজীবী। তাঁদের বক্তব্য ছিল, একাধিক তথ্য চেয়েছে সিবিআই। তাই সেই সমস্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে ১৫ দিনের সময় লাগবে। এরপরেই বুধবার ফের তলব করা হয় বীজপুরের বিধায়ককে। কিন্তু আজও ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে গেলেন না সুবোধ অধিকারী।

আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপে সিবিআই 

আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপে সিবিআই 
আজও হজিরা এড়িয়ে গেলেন তৃণমূল বিধায়ক, বিরাট পদক্ষেপে সিবিআই 

সূত্রের খবর, চিটফান্ড মামলায় রাজু সাহানির হেফাজতের মেয়াদ শেষ হওয়ার মুখে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। তাই সুবোধ অধিকারীর বিরুদ্ধে আগামী দিনে বিরাট পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। এমনটাই খবর সূত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন