নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে কয়লা চুরি মামলার তদন্তে তৎপরতা বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা চুরির হিসেব কষতে খনি বিশেষজ্ঞদের নিয়ে তদন্তে নামল সিবিআই। দুর্গাপুর, আসানসোলের কত পরিমাণ কয়লার হেরফের হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। গতকালের পর আজ মঙ্গলবারও চলল তল্লাশি।
আরও পড়ুনঃ ক্ষমতা থাকলে বৈশাখী একা বেহালায় আসুক! চ্যালেঞ্জ রত্নার।


জানাগেছে, এদিনের তল্লাশিতে শামিল হয়েছেন ইসিএল আধিকারিকরাও। এই তল্লাশি অভিযানের নেতৃত্বদেন CBI-এর ডিআইজি অখিলেশ সিং। গতকাল ৩০ জনের একটি দল অভিযান চালায় পশ্চিম বর্ধমানের কাজোরার হরিশপুর, লছিপুরে। কয়লা চুরির সঠিক পরিমাণ জানতে এবার খনিতে নেমে মাপজোক করতে চাইছে তদন্তকারী সংস্থা। মাপজোক করা হবে বিশেষ পদ্ধতিতে।
নির্বাচনের আগে কয়লা চুরি মামলায় তৎপর সিবিআই। জানা যাচ্ছে, চুরি হওয়া কয়লার পরিমাণের পাশাপাশি জানা যাবে কত দিন যাবৎ বেআইনি কাজ চলেছে তাও জানা যাবে এই সমীক্ষার দ্বারা। এদিন সিবিআই আধিকারিকরা ফিতে দিয়ে খাদানের গভীরতা মাপেন। খাদানের গভিরতা মাপার কাজে যুক্ত করা হয় সরকারি জমি জরিপ কর্মীদের।
২নং জাতীয় সড়কের প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত কাজোরার একটি বেআইনি খাদানেও তল্লাশি চলে। মঙ্গলবার প্রায় চলে এই তল্লাশি অভিযান। সূত্র অনুযায়ী, পুরুলিয়াতেও চলবে এই অভিযান। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, এই সমীক্ষাটি খুব গুরুত্বপুর্ণ। এই সমীক্ষার থেকে উঠে আসা সমস্ত তথ্য আদালতে জমা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্তারা।









