সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে CBI, বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী

সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে CBI, বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর হাসপাতালের আর্থিক তছরুপ মামলার তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তরিত হয়েছে হাইকোর্টের নির্দেশে। আর তার পরিপ্রেক্ষিতেই রবিবার সকাল থেকেই অভিযানে নেমে পড়েছে সিবিআই আধিকারিকেরা।। একাধিক দলে ভাগ হয়ে এই তদন্তের অভিযানে নেমেছে তারা। এদিন সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে।

এদিন সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। প্রায় এক ঘন্টা ডাকাডাকির পড়ে শেষে দরজা খুড়ে বেরিয়ে আসেন সন্দীপ। সন্দীপ ঘোষের বাড়িতে যাওয়া সিবিআই এর দলে রয়েছেন এক মহিলা সহ সাত জন সিবিআই অফিসার। জানা গেছে দীর্ঘক্ষন ডাকাডাকির পরেও দরজা না খোলায় ফোনে যোগাযোগ করা হয় তার সাথে। কিন্তু সেক্ষেত্রেও ফোন ধরেননি তিনি। অবশেষে প্রায় এক ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পর দরজা খুলেন সন্দীপ ।

পাশাপাশি এদিন আরজি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের আধিকারিকের বাড়িতেও সিবিআই। আধিকারিক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আখতার আলির অভিযোগপত্রে নাম ছিল দেবাশিস সোমের। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও এলাকায় আছে কলকাতা পুলিশের একটি দল। নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেশ কয়েকবার কলিংবেল বাজালেও সাড়া দিচ্ছেন না কেউ। সন্দীপ ঘোষের নাম ধরে দরজা বাজিয়ে বেশ কয়েকবার তাঁকে ডাকা হয়েছেে। গতকালও আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সব মিলিয়ে গত ৯ দিনে সন্দীপ ঘোষকে ১০০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। দু’টি মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার আতশকাচের নীচে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। আর্থিক অনিয়মের মামলায় শনিবার সিবিআই এফআইআরও করেছে। সূত্রের খবর, সেই এফআইআরের ভিত্তিতেই সন্দীপের বাড়িতে এসেছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত