নাম ঘোষণার পরেও অধরা পদ্মশ্রী, চরম অপমানিত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমাদের শৈশব কেটেছে হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট , নন্টে ফন্টের কমিকস পড়ে। একটা রীতি হয়ে গিয়েছিল ছেলে মেয়েরা বইয়ের দোকানে গেলেই বাবা মায়ের কাছে বায়না করত হাঁদা ভোদা ,নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট এই ধরনের বইগুলি কিনে দেওয়ার জন্য। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে এই চরিত্র গুলিকে কার্টুন হিসেবে প্রদর্শন করা হয়। এই কার্টুন গুলির স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ।

আরও পড়ুনঃ SIT গঠন হল স্কুল SSC নিয়োগ দুর্নীতি তদন্তে, সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লেখকের অসামান্য কির্তীর জন্য নারায়ন দেবনাথ কে ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। নারায়ন দেবনাথ এর বর্তমান বয়স ৯৮ বছর। বয়সজনিত কারণে তিনি একেবারেই শয্যাশায়ী। সেই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় তাঁর বাড়ির দুই সদস্য কে আসতে হবে রাজধানী দিল্লিতে এবং সেখান থেকেই পুরস্কারটি নিয়ে যেতে হবে। নারায়ণ দেবনাথ জানিয়েছেন, এরপরে দিল্লীর  বলা হয় তাঁর বাড়িতে এসে পুরস্কার দিয়ে যাওয়া হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার এর পরে আর কোন যোগাযোগ করা হয়নি কেন্দ্রের তরফে।

পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত তা হাতে না পাওয়ায় রীতিমত অপমানিত নারায়ন দেবনাথ। বয়সজনিত কারণে শয্যাশায়ী তিনি, সেই কারণে তার পক্ষের দিল্লি যাওয়া সম্ভব নয়। কোথায় কিভাবে কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়েও ধোঁয়াশা তৈরী হয়েছে। পদ্মশ্রী সম্মানে ভূষিত করার পর অনেক দিন কেটে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার তিনি এখনো সেই পুরস্কার হাতে পাননি।

বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের হাঁদা ভোদা, নন্টে ফন্টে বাটুল দি গ্রেট সবকটি চরিত্রই মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছগে। এখনো টিভির পর্দায় জ্বলজ্বল করে এই কার্টুন গুলো। ছোটরা তো বটেই বড়রাও বিশেষ উৎসাহের সাথে এই কার্টুন গুলি নিয়ম করে দেখেন টিভির পর্দায়। অসামান্য সৃষ্টির স্রষ্টা নারায়ণ দেবনাথ আজ বয়স জনিত কারণে একেবারেই শয্যাশায়ী। একেবারে জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে তাঁর একটাই আশা, পদ্মশ্রী পুরস্কার টি হাতে পাওয়া।

নাম ঘোষণার পরেও অধরা পদ্মশ্রী, চরম অপমানিত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ।

নাম ঘোষণা হওয়ার পরেও অধরা পদ্মশ্রী, চরম অপমানিত কার্টুনিস্ট নারায়ন দেবনাথ।
নাম ঘোষণার পরেও অধরা পদ্মশ্রী, চরম অপমানিত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ।

এই বিষয়ে তাঁর ছেলে জানিয়েছেন প্রথমে বলা হয়েছিল বাড়ির দুই সদস্যকে পাঠাতে হবে রাজধানী দিল্লিতে পুরস্কার আনবার জন্য। এরপরে আবার বলা হয় বাড়িতে এসে পুরস্কার দিয়ে দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার এর পরে আর কোন যোগাযোগ করা হয়নি। উল্লেখ্য, ২০১৩ সালে নারায়ণ দেবনাথকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মনিত করে পশ্চিমবঙ্গ সরকার। পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত