নজরবন্দি ব্যুরো: গত ১০ বছরে কোনও বড় প্রতিযোগিতায় জিততে পারল না ভারত। আইসিসি-র প্রতিযোগিতাগুলিতে শুধুই ব্যর্থতা ভারতীয় দলের। রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড় সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন, টেস্টে তাঁদের খারাপ পারফর্ম্যান্সের জন্য আইপিএলই দায়ী।
আরও পড়ুন: বিশ্বকাপের খসড়া সূচি পাঠাল BCCI, ইডেনে কবে খেলবে ভারত?
আইপিএলের পর মাত্র ১০ দিনের তফাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হওয়াটা তাঁরা মেনে নিতে পারছেন না। আইপিএল নিয়ে এর আগে কথা বলেছিলেন রবি শাস্ত্রীও। তিনি বলেন, ভারতের প্রাক্তন কোচের মতে, রোহিতদেরই ঠিক করতে হবে যে তাঁরা আইপিএল খেলবেন, না দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন।

নইলে আগামী দিনেও বার বার ব্যর্থ হতে হবে ভারতকে। এদিন শাস্ত্রী বলেন, ‘টেস্ট বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় ভারত পাবে না। এটাই বাস্তব। ওরা চাইলে ২০ দিন সময় পেতে পারে।

কিন্তু সে ক্ষেত্রে আইপিএলের সব ম্যাচ খেলা চলবে না। এ বার সিদ্ধান্ত ক্রিকেটারদের। না হলে প্রতি বারই এই ঘটনা ঘটবে’। উল্লখ্য, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান তুলে অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করে দেয়।
টেস্ট হারা নিয়ে আইপিএলকে দায়ী করেছেন অধিনায়ক রোহিত, কী যুক্তি দিলেন হিট ম্যান

জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান। রোহিত, কোহলিরা ২৩৪ রানে শেষ হয়ে যান। প্রথম ইনিংসে ১৭৪ বলে ১৬৩ রান করার জন্য ম্যাচের সেরা হন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড।



