নজরবন্দি ব্যুরো: ইচ্ছে হলেই দোকানে গিয়ে একটি করে নতুন SIM Card তুলবেন, আর তা ব্যবহার করতে থাকবেন, এই কাজ আর করতে পারবেন না। ইচ্ছে মতন সিম কার্ড তোলার দিন শেষ। TRAI সরকার ঠিক করে দেবে কয়টি SIM Card আপনি নিতে পারবেন।
আরও পড়ুন: সাময়িক শান্ত থাকার পরে ফের উত্তপ্ত মণিপুর, গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু তিন জনের
তার বেশি সিম কার্ড নিলে যথেষ্ট বড় সমস্যায় পড়তে পারেন আপনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। টেলিকম বিভাগের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, একজন ব্যক্তি তার আইডি কার্ড দিয়ে নির্দিষ্ট সংখ্যক সিম তুলতে পারবেন। আর তা মোট ৯ টি।

যাঁরা একসঙ্গে অনেক সিম কার্ড কেনেন, সেই ভেন্ডারদের এবার থেকে প্রতিটি সিমের ক্ষেত্রেই পুলিশ ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। পাশাপাশি সিমগুলির রেজিস্ট্রেশন থাকাও আবশ্যক। বিক্রেতাদের কাছে ইতিমধ্যেই যে সিম কার্ডগুলি রয়েছে, ১২ মাসের মধ্যে সেগুলির রেজিস্ট্রেশন করতে হবে।

কোনও গ্রাহক নতুন সিম কার্ড কিনতে চাইলে কিংবা পুরনো মোবাইল নম্বরের জন্য নতুন সিমের দাবি করলে, তাঁর আধার কার্ডের তথ্য QR স্ক্যান করে রাখতে হবে ক্রেতাকে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান,
আর কেনা যাবে না ইচ্ছে মতো সিম কার্ড, নতুন নিয়ম আনল সরকার

প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, এমন সন্দেহে ইতিমধ্যেই ৫২ লক্ষেরও বেশি সিম কার্ড ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কার্যত ভেরিফিকেশন ছাড়াই সিম বিক্রি করার অভিযোগে ৬৭ হাজারের বেশি বিক্রেতাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।



