TET Exam: ৮৩ নয় এবার ৮২ পেলেই টেট উত্তীর্ণ হবে পরীক্ষার্থীর, রায় দিল কোলকাতা হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৮২ নম্বর পেলেই টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে ২০১৪ সালের সংরক্ষিত গোত্রভুক্ত পরীক্ষার্থীদের। তার ভিত্তিতে তাঁরা ২০২২ সালের নিয়োগপ্রক্রিয়ায় আবেদনও করতে পারবেন। বুধবার সংরক্ষিত প্রার্থীদের জন্য পাশ নম্বর কত হবে সেই সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ৮২ নম্বর পেলেই সংরক্ষিত্র গোত্রভুক্ত প্রার্থীদের পাশ হিসাবে গণ্য করতে হবে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের প্রাথমিক টেটে মোট নম্বর ছিল ১৫০। সেই নিরিখে ৫৫ শতাংশ নম্বর হল ৮২.৫।

৮৩ নয় এবার ৮২ পেলেই টেট উত্তীর্ণ হবে পরীক্ষার্থীর, রায় দিল কোলকাতা হাইকোর্ট
৮৩ নয় এবার ৮২ পেলেই টেট উত্তীর্ণ হবে পরীক্ষার্থীর, রায় দিল কোলকাতা হাইকোর্ট

তবে এমসিকিউ প্রশ্নপত্র থাকায় প্রাথমিক টেটে ওরকমভাবে দশমিকে নম্বর পাওয়া যায় না। পুরো নম্বর মিলবে। না হলে কোনও নম্বর মিলবে না। তাই সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিক টেট পাশ মার্কস ৮২ নম্বর ধরা হবে নাকি ৮৩ নম্বর ধরা হবে, তা নিয়ে জটিলতা ছিল। শেষপর্যন্ত ৮২ নম্বরের পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট।

৮৩ নয় এবার ৮২ পেলেই টেট উত্তীর্ণ হবে পরীক্ষার্থীর, রায় দিল কোলকাতা হাইকোর্ট

13 3

এই নম্বর দিনে কিছুদিন আগে বেশ কিছু চাকরিপ্রার্থী কলকাতা হাই কোর্টের মামলা করেন। তাঁদের দাবি, ৮২ পেলে পাশ নয়, পাশের জন্য ৮৩ পেতে হবে। সেই নম্বরই ধার্য করা হোক৷ এদিকে, ৮২ পেয়ে ইন্টারভিউ দিয়ে ফেলেছেন ১০ হাজার চাকরিপ্রার্থী৷ তারই মধ্যে হয় এই মামলা। তবে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে হাই কোর্ট৷

15 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন