নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে সারা রাজ্যজুড়ে একের পর এক ঘটনা রাজনৈতিক শিরোনামে আসতে শুরু করেছেন। কিন্তু মঙ্গলবার কাঁথিতে এক প্রার্থী অপহরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, রাস্তা থেকে অপহৃত পুর নির্বাচনের প্রার্থী ।
আরও পড়ুনঃ ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন, রাহুল প্রিয়াঙ্কাকে একযোগে কটাক্ষ মমতার


পূর্ব মেদিনীপুরের ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উজ্জ্বলা সাউকে। সোমবার সকালে আচমকাই নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর রাতে ফিরে আসেন তিনি। দুষ্কৃতিদের হাত থেকে অক্ষত অবস্থায় ফিরে এলেও প্রার্থী হতে চাইছেন না তিনি।
অভিযোগ, সোমবার সকালে রাস্তা থেকে অপহরণ করা হয় তাঁকে। জোর জবরদস্তি তাঁকে গাড়িতে তুলে নেয় দুষ্কৃতিরা। বিষয়টি নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে মহকুমা শাসকের কাছে। এই নিয়ে উজ্জ্বলার পরিবারের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু কংগ্রেসের দাবী ভয় দেখানো হয়েছে উজ্জ্বলাকে। এর পিছনে কোনও রাজনৈতিক দলের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
রাস্তা থেকে অপহৃত পুর নির্বাচনের প্রার্থী, অভিযুক্তের তালিকায় কারা?

উল্লেখ্য, পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একাধিক দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপি, তৃণমূলের পর বাদ যায়নি কংগ্রেসও। কর্মীদের দাবী, জেলা সম্পর্কে অবগত না হয়েই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।









